শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০৪:১৭ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলের টাইটেল স্পন্সরশীপ থেকে সরে দাঁড়ালো চীনা মোবাইল কোম্পানি ভিভো

এল আর বাদল : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের টাইটেল স্পন্সর থেকে সরে দাঁড়িয়েছে চীনের মোবাইল কোম্পানি ভিভো। ২০১৮ সালে ২ হাজার ১৯৯ কোটি রুপির বিনিময়ে পাঁচ বছরের জন্য আইপিএলের প্রধান স্পন্সরশীপ পায় ভিভো। সেই চুক্তি অনুযায়ী এবারের আসরেও আইপিএলের প্রধান স্পন্সর হিসেবে থাকার কথা ছিল ভিভোর।রোববার আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকেও ঠিক হয়, ভিভোকেই প্রধান স্পন্সর হিসেবে রাখা হবে আইপিএলের। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র সমালোচনার পর এবারের আসর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে চীনের এই মোবাইলফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

[৩] মূলত ভারত-চীন সীমান্ত সংঘর্ষের কারণে যে সংস্থাকে বয়কটের ডাক উঠেছিল। কারণ ভারত সরকার টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপকে সেই সংঘর্ষের কারণে নিষিদ্ধ ঘোষণা করে। তবে কেন ভিভোকে আইপিএলের স্পন্সর থেকে বাদ দেয়া হবে না সেটা নিয়েই প্রশ্ন তুলেছিলেন ভারতের নাগরিকরা।

[৪] এ নিয়ে বিসিসিআইয়ের মধ্যেও মত বিরোধ ছিলো। এক কর্মকর্তা বিসিসিআইয়ের কড়া সমালোচনা করে বলেন, ভারতীয় সেনারা যখন সীমান্তে চিনের সোনাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দিচ্ছেন। প্রতিনিয়ত যুদ্ধে পরিবেশ তৈরি হয়ে রয়েছে। দেশজুড়ে চীনা অ্যাপ বর্জন করা হয়েছে। সেখানেই উল্টো পথে হেঁটে বিসিসিআই ভিভোর মতো চিনা সংস্থাকে আইপিএলের স্পনসর হিসেবে রেখে দিয়ে দেশকে অসম্মান করলো।

[৫] এবারের আসরে আইপিএলে স্পন্সর হিসেবে না থাকলেও ২০২১, ২০২২ এবং ২০২৩ আইপিএলে স্পন্সর হিসেবে থাকতে চায় ভিভো। এ বছর তারা বিরতিতে যাচ্ছে। কোম্পানিটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ