শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জঙ্গি বধূ শামীমার ব্রিটেন ফেরার মামলা সুপ্রিমকোর্টে

রাশিদ রিয়াজ : [২] আদালতের রায় শামীমার দেশে ফের পক্ষে হলেও উচ্চতর আদালতে এ বিষয়ে লড়বে ব্রিটিশ সরকার। তাই নতুন করে বাধা সৃষ্টি হয়েছে শামীমার ব্রিটেনে ফেরত আসার ব্যাপারে। ডেইলি মেইল

[৩] সুপ্রিমকোর্টের চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করছে শামীমা তার দেশে ফিরে আসতে পারবেন কি না। তিনজন আইনজীবী একমত হয়েছেন শামীমার মামলার ব্যাপারে সুপ্রিম কোর্টে শুনানি হওয়া প্রয়োজন।

[৪] ১৫ বছর আগে তিন বন্ধুর সঙ্গে আইএস জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করতে ইস্তাম্বুল চলে যান শামীমা। এরপর এক ডাচ জঙ্গির সঙ্গে তার বিয়ে হয়। তার তিনটি সন্তান ইতিমধ্যে মারা গেছে। দেশে ফিরে আসার জন্যে শামীমা আবেদনও করেছেন।

[৫] ব্রিটিশ সরকারের আইনজীবীরা বলছেন শামীমা দেশে ফিরে আসলে তা নিরাপত্তা জন্যে হুমকির সৃষ্টি করবে এবং তাকে ব্রিটেনে ফিরে আসতে দেয়া ঠিক হবে না।

[৬] শামীমার পক্ষ থেকে তার আইনজীবীরা বলছেন ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত তাকে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করেছে। যা তার বেঁচে থাকার জন্যে প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশি বংশদ্ভুত হওয়ায় সে বাংলাদেশ কিংবা ইরাকে ফিরে গেলে তার ফাঁসী হতে পারে বলেও তার আইনজীবীরা আদালতে দাবি করেন। এর আগে ব্রিটিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ শামীমার পিতার মাধ্যমে বাংলাদেশে ফেরার আবেদন করার পরামর্শ দিলে বাংলাদেশ তা প্রত্যাখ্যান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়