শিরোনাম
◈ অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে গাজীপুর সাফারি পার্ক, মরছে একের পর এক দুর্লভ প্রাণী ◈ রূপপুরের প্রথম ইউনিট চালুর পথে, আগামী মাসেই গ্রিডে আসতে পারে বিদ্যুৎ ◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবপাচার প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশ : রাবাব ফাতিমা

কূটনৈতিক প্রতিবেদক : [২] জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ফোর-পি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি উল্লেখ করেন।

[৩] বিশ্ব মানবপাচার বিরোধী দিবস উপলক্ষে জাতিসংঘে উচ্চ পর্যায়ের ভার্চুয়াল প্যানেল আলোচনায় তিনি বলেন, মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাপকভিত্তিক আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে।

[৪] মানবপাচারের আন্তঃসীমান্ত ও আন্তঃদেশীয় প্রকৃতি ও ব্যাপ্তিকে আমলে নিয়ে স্থানীয়, দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।

[৫] মানব পাচারের মূল কারণগুলো চিহ্নিত করাসহ এ সমস্যা সমাধানে বেশ কিছু সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেন তিনি।

[৬] এগুলো হলো দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক কার্যক্রম এবং সহযোগিতাসমূহ জোরদার, সংশ্লিষ্ট জাতীয় আইনসমূহ কার্যকর, ইনটেলিজেন্স ও তথ্য বিনিময় ব্যবস্থার উন্নয়ন, মানবপাচার সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও মনিটরিংয়ের জন্য ডিজিটাল সার্ভিলেন্স ও আইসিটির ব্যবহার।

[৭] নিরাপদ, নিয়মতান্ত্রিক ও নিয়মিত অভিবাসনের ইতিবাচক দিকগুলোর কথা তুলে ধরে স্থায়ী প্রতিনিধি বলেন, মানবপাচারের নেতিবাচক প্রভাব রুখতে এটি হতে পারে টেকসই বিকল্প। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ