শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের মুম্বাইয়ে অর্ধেক বস্তিবাসীই কোভিডে আক্রান্ত: সমীক্ষা

আসিফুজ্জামান পৃথিল: [২] নতুন এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষায় জানা গেছে, যারা বস্তিতে থাকেন, তাদের অর্ধেকই এই রোগে আক্রান্ত হয়েছেন। আর বস্তির বাইরে থাকাদের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৬ শতাংশ। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম বস্তি ধারাবি মুম্বাইতেই অবস্থিত। বিবিসি, দ্য হিন্দু

[৩] জুলাইয়ের শুরুতে কয়েকটি ঘনবসতিপূর্ন এলাকায় দৈব চয়নের ভিত্তিতে ৭ হাজার জনের নমুনা নেয়া হয়েিেছলো। সেখান থেকেই এই তথ্য সামনে এসেছে। শুধু মুম্বাইতেই এখনও পর্যন্ত এই রোগ শনাক্ত হয়েছে ১ লাখ ১০ হাজার জনের। মারা গেছেন ৬ হাজার ১৮৭ জন।

[৪] বস্তি এলাকা চেম্বুর, মাতুনগা এবং দাহিসার থেকে যে নমুনাগুলো সংগ্রহ করা হয়েছে তার ৫৭ শতাংশের পরীক্ষাতেই কোভিড পজিটিভ এসেছে। এই এলাকাগুলোতে ১৫ লাখ মানুষ বাস করেন।

[৫] দক্ষিণ এশিয়ার বড় শহরগুলো যেমন কলকাতা, দিল্লি, করাচি ও ঢাকার বস্তিুগলোতে করোনা শনাক্তের সংখ্যা অত্যন্ত কম। এই গবেষকরা বলছেন, বস্তিগুলোতে অ্যাসিম্পটমিক রোগী বেশি। আর যাদের লক্ষণ আছে, তাদের অনেকেই পরীক্ষা করছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়