শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০২:৫২ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশি বিনিয়োগের সহায়ক পরিবেশ সৃষ্টিতে সাত সংস্কার

ডেস্ক রিপোর্ট: [২] পাশাপাশি সহজ করা হবে ‘ফরেন কারেন্ট অ্যাকাউন্ট (এফসিএ)’ খোলার পদ্ধতি। ‘দ্য ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট’ সংস্কারের মাধ্যমে এটি করার সিদ্ধান্ত নেয়া হয়। যুগান্তর

[৩] সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে ‘কোভিড-১৯ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিকরণের’ লক্ষ্যে অনুষ্ঠিত সভায় উল্লিখিত দুটিসহ সাতটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৪] সিদ্ধান্তগুলো বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ওই বৈঠকে নেয়া বাকি পাঁচটি সিদ্ধান্ত হচ্ছে: বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ও লভ্যাংশ সহজে নিজ দেশে নিতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, প্রবাসীদের রেমিটেন্স প্রেরণ পদ্ধতি আরও সহজ করা। আর এ দুটি সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ ব্যাংককে।

[৫] এ ছাড়া ব্যাংকিং খাতের বিদ্যমান আইন-বিধিবিধান কী ধরনের পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজন করা যায়-এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চাওয়া হয়েছে। এ প্রস্তাব শিগগির পাঠাতে বলা হয় অর্থ মন্ত্রণালয়ে। পাশাপাশি ‘ইজি অব ডুয়িং বিজনেস’-এর আওতায় বিদেশি বিনিয়োগকারীদের সেবা দেয়ার বিষয়টি ‘টাইম বাউন্ড’ করার সিদ্ধান্ত নেয়া হয়। সংক্ষেপিত সংকলন ইসমাঈল আযহার

  • সর্বশেষ
  • জনপ্রিয়