শিরোনাম
◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত ◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও) ◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর ◈ ‘৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি নিয়েছি’: আইপিএলে গড়াপেটার অভিযোগ, চেন্নাইয়ের ক্রিকেটারের দিকে সন্দেহের তির ◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০৪:০৬ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবক্ষেত্রেই ধান্দাবাজ, তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা ও কর্মসূচির আশানুরূপ সুফল পাওয়া যাচ্ছে না: ড. কাজী খলীকুজ্জমান

সাইদ রিপন: [২] শনিবার টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২০ এবং কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে টেকসই উন্নয়ন কর্মসূচির অধিক কার্যকর বাস্তবায়নে করণীয় শীর্ষক ভার্চুয়াল আলোচনায় সভাপতির বক্তব্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান এ কথা বলেন। সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

[৩] ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, করোনার কারনে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনার সুফল অতিক্ষুদ্র উদ্যোক্তারা পাচ্ছে না। এটা বাস্তাবায়নের এত সময় লাগবে কেনো? দিনের পর দিন যায়, মাসের পর মাস, কিন্তু এখনও অতিক্ষুদ্র উদ্যোক্তারা কিছুই পায়নি। বর্তমানে সরকারের পরিকল্পনা ও কর্মসূচি ঠিক আছে, বরাদ্দও ঠিক আছে কিন্তু বাস্তবায়ন নিশ্চিত করে মনিটরিং জোরদার করতে হবে।

[৪] তিনি বলেন, দরকার হলে বাজেটের অর্থায়ন পুনর্বিন্যাস করতে হবে। দারিদ্র দূর করার ওপর আমাদের জোর দিতে হবে। তবে শুধু দারিদ্র কমিয়ে কর্মসংস্থান বাড়িয়ে লাভ নেই। সমাজকেও এগিয়ে নিতে হবে। সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

[৫] ‘গণমানুষের কণ্ঠস্বরঃ বাংলাদেশে ২০৩০ টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন জোরদারকরণ’ প্ল্যাটফর্ম কর্তৃক অনলাইন জুম প্ল্যাটফর্ম এ ওয়েবিনারের আয়োজন করে। এতে সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক প্রকাশিত টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২০ এবং কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে টেকসই উন্নয়ন কর্মসূচির অধিক কার্যকর বাস্তবায়নে করণীয় নিয়ে আলোচনা হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ