শিরোনাম
◈ বাতিল পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে মরিয়া শেখ হাসিনা, এবার তার স্বাক্ষরসহ আবেদন করলেন তার আইনজীবীরা ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’ ◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ১১:০০ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোভিড রোগী বাড়তে থাকায় ভারতের জম্মু-কাশ্মীর পুরোপুরি লকডাউনে

ইমরুল শাহেদ: [২] জম্মু ও কাশ্মীরে বুধবার বিকাল থেকে ২৭ জুলাই পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে। অঞ্চলটিতে কোভিড রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে। এক্সপ্রেস ট্রিবিউন, দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] জম্মু ও কাশ্মীরের প্রশাসন বলেছে, একমাত্র বান্দিপরা জেলা ছাড়া উক্ত অঞ্চলের ১০টি জেলার মধ্যে নয়টি জেলাতেই পুরোপুরি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একইসঙ্গে এই জেলাগুলোকে রেড জোন ঘোষণা করা হয়েছে।

[৪] তথ্য ও জনসংযোগ পরিচালকের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বুধবার বিকেলে যে পূর্ণ লকডাউন আরোপ করা হয়েছে তা ২৭ জুলাই ভোর ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে।’

[৫] প্রশাসনিক বিভাগের টুইটারেও একই কথা জানানো হয়েছে। কর্মকর্তারা বলেছেন, অঞ্চলটিতে কোভিডের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। তবে কৃষি, উদ্যান এবং নির্মাণ কাজ চালু রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিধি অনুসারে।

[৬] কর্মকর্তারা বলেছেন, পণ্য পরিবহন, এলপিজি ও তেলের সরবরাহ বিধিনিষেধের বাইরে থাকবে।

[৭] অঞ্চলটিতে কোভিড রোগীর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে এবং মারা গেছে ২৬৬ জন। বর্তমান লকডাউন কার্যকর হওয়ার আগে গত মার্চ থেকে জুন পর্যন্ত অঞ্চলটি লকডাউনে ছিল।

[৮] ইতোমধ্যে জম্মু ও কাশ্মীরের আঞ্চলিক প্রশাসন মঙ্গলবার অমরনাথ তীর্থ যাত্রীদের যাত্রাও বাতিল করে দিয়েছে। তবে কোভিড রোগীর সংখ্যা বাড়লেও গত সপ্তাহ পর্যন্ত ১৪ হাজার মৌসুমী শ্রমিককে অঞ্চলটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে আরো কয়েক হাজার শ্রমিক অঞ্চলটিতে যাওয়ার অপেক্ষায় রয়েছে।

  • সর্বশেষ