শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে নিজেদের নাম প্রকাশের স্বাধীনতা চেয়ে আন্দোলনে নেমেছেন নারীরা

ওমর ফারুক : [২]আফগানিস্তানে একজন কন্যা সন্তানের জন্মের পর বহু বছর পর্যন্ত তার কোন নামই থাকে না। মেয়েটির যখন বিয়ে হয়, তখন বিয়ের আমন্ত্রণপত্রে কোথাও তার নাম উল্লেখ করা হয় না। সে অসুস্থ হলে চিকিৎসকের প্রেসক্রিপশনেও প্রায়শই তার নাম উল্লেখ করা হয় না। সে যখন মারা যায়, তখন তার মৃত্যু সনদেও তার নাম লেখা হয় না। এমনকি কবরের স্মৃতিফলকেও সে নামহীনই থেকে যায়।

[৩]এই কথাগুলো আফগানিস্তানে নারীদের স্বাভাবিক চিত্র। মেয়েরা তাদের নিজেদের নাম ব্যবহার করলে সমাজ তাকে ভ্রূকুটি করে। এমনকি আফগানিস্তানের অনেক জায়গায় মেয়েদের নাম ব্যবহার করাকে পরিবারের জন্য অপমানজনক মনে করা হয়। একুশে টিভি।

[৪]আফগান পুরুষরা তাদের বোন, স্ত্রী বা মায়ের নাম প্রকাশ্যে উচ্চারণ করেন না। কারণ বাইরে তাদের নাম বলা লজ্জার এবং অসম্মানজনক মনে করেন। বিবিসি।

[৫]আফগান আইন অনুযায়ী শিশুর জন্ম সনদে শুধু বাবার নাম নথিভূক্ত করার বিধান আছে।

[৬]সে কারণেই আন্দোলনে নেমেছেন কিছু নারী। তারা চাইছেন তাদের নাম প্রকাশের স্বাধীনতা। তাদের আন্দোলনের নাম দিয়েছেন “হোয়্যারইজমাইনেম?” - আমার নাম কোথায়? সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পোস্টারে এই হ্যাশট্যাগ ব্যবহার করছেন আন্দোলনকারী নারীরা।

[৭] নারীদের নাম প্রকাশের অধিকারের বিষয়টি ইতিমধ্যে আফগান সংসদে উঠেছে। মারিয়াম সামা সংসদে এই আন্দোলনের পক্ষে কথা বলেছেন। কিন্তু ‘হোয়্যারইজমাইনেম?’ নামের এই আন্দোলন নিয়ে রাজনীতিকরা কী ধরনের প্রতিক্রিয়া দেখাবেন, তার ওপরই নির্ভর করবে এই আন্দোলনের ভবিষ্যত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়