শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ দ্বারা সংগঠিত ঘটনার তদন্ত পুলিশকে দিয়ে করলে সুষ্টু হবে না : আমীর খসরু

রিয়াজুর রহমান : [২] চট্টগ্রামের আগ্রাবাদে বৃহস্পতিবার রাতে ডবলমুরিং থানা পুলিশের অভিযানের সময় সালমান ইসলাম মারুফ নামের এক কিশোরের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে মর্মান্তিক ও অমানবিক উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব বলেন।

[৩] রবিবার (১৯ জুলাই) এক বিবৃতিতে তিনি আরো বলেন, পুলিশ সাদা পোষাকে অভিযানের নামে নিরিহ মানুষকে হয়রানী করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। দেশে আইনের শাসন না থাকার কারনে প্রশাসনের কিছু কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করছে। যার ফলশ্রুতিতে নিরিহ সালমান মারুফের অকাল মৃত্যু হয়েছে। আগ্রাবাদের ঘটনায় পুলিশ চরম দায়িত্বহীন আচরণ করেছে।

[৪] তিনি বলেন, কিশোর মারুফকে পুলিশ মারাত্মকভাবে পেটানোর সময় তার মা বোন তাকে বাচাতে এগিয়ে আসলে তাদেরকেও নির্দয়ভাবে মারধর ও লাঞ্ছিত করা হয়।

[৫] যা কোন সভ্য দেশে হতে পারেনা। এটা মানব অধিকারের চরম লঙ্গন। মারুফকে হত্যা করা হোক বা মারুফ আত্বহত্যা করুক পুলিশ কোনভাবেই এর দায়ভার এড়াতে পারেনা। এই ঘটনায় জড়িত দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

[৬] তিনি মারুফের আত্বার মাগফেরাত কামনা করে তার শোকাহত পরিবারকে সমবেদনা জানান। এই রহস্যজনক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবী জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়