শিরোনাম
◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশ ফেরতদের জন্য মেরিটাইম হোস্টেলে কোয়ারেন্টিন সেন্টার

নিউজ ডেস্ক : নগরের সল্টগোলার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের (এনএমআই) হোস্টেলকে ২০০ শয্যার কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। চট্টগ্রাম জেলা প্রশাসন সম্প্রতি চিঠি দিয়ে হোস্টেলটি রিকুইজিশন করেছে।

বিদেশ থেকে আসা বিমানযাত্রীদের কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহৃত হবে এ সেন্টার। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ কোয়ারেন্টিন সেন্টার পরিচালিত হবে বলে জানা গেছে।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম বাংলানিউজকে বলেন, দেশের এ দুর্যোগে সরকার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের হোস্টেলটি ব্যবহারের জন্য রিকুইজিশন করেছে। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকেও স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে সার্বিক সহযোগিতার জন্য নির্দেশ দিয়েছে। আমরাও সর্বাত্মকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছি।

তিনি জানান, সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল রোববার (১৯ এপ্রিল) ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের হোস্টেলটি পরিদর্শন করেছে। এ সময় সেনা কর্মকর্তারা হোস্টেলের অবকাঠামো, সুযোগ-সুবিধা ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

সূত্র জানায়, করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিবেশী দেশ ভারতে চলমান লকডাউনে আটকে পড়েছেন অনেক বাংলাদেশি। তাদের বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে। এর পর ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের হোস্টেলে গড়ে তোলা কোয়ারেন্টিন সেন্টারে রাখা হতে পারে অন্তত ১৪ দিন। সূত্র : বাংলানিউজ২৪

  • সর্বশেষ