শিরোনাম
◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা ◈ জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় আসামির ছুরিকাঘাতে এএসআই নিহত, থানায় মামলা, আটক ২

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: [২] জেলায় আসামির ছুরিকাঘাতে উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন খুন হওয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] শুক্রবার (১৭ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সহকারী উপ পরিদর্শক (এএসআই) মনি শংকর বাদি হয়ে ৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। গ্রেফতার হওয়া আসামিরা হল উপজেলার মাছিহাতা ইউনিয়নের চানপুর এলাকার আবুল হোসেন ও ইসমাইল। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে এএসআই আমির হোসেনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার মরদেহ নিজ বাড়ি ময়মনসিংহের কতোয়ালী এলাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

[৪] পুলিশ সূত্র জানায়, মাদক মামলার পরোয়ানাভূক্ত আসামি জেলা সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চানপুর এলাকার মূসা মিয়ার ছেলে মামুনকে ধরতে অভিযান চালায় এএসআই মো. আমির হোসেন ও এএসআই মনি শংকর। এসময় আসামিরা পুলিশের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে দুই পুলিশ গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনার পথে আমির হোসেন মারা যায়। এই ঘটনায় রাতেই আহত এএসআই মনি শংকর বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আবুল হোসেন ও ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

[৫] ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিশ উদ্দিন বলেন, পরোয়ানাভূক্ত আসামি ধরতে যায় পুলিশ। এসময় তাদের উপর আসামিরা হামলা চালায়। এতে এএসআই আমির হোসেন মারা যায় ও মনি শংকর আহত হয়েছে। এই ঘটনায় রাতেই আহত এএসআই মনি শংকর বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই ঘটনায় ভোররাতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান চলছে।

[৬] তিনি আরো জানান, নিহত এএসআই আমির হোসেনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার লাশ নিজ বাড়ি ময়মনসিংহের কতোয়ালী এলাকায় পাঠানোর হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ