শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ 

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুগলের বিশ্ব মানচিত্রে সব দেশ থাকলেও ফিলিস্তিন নেই

দেবদুলাল মুন্না:[২] এ অভিযোগ করেছেন স্লাভায় জিজেকে। তিনি শনিবার কাউন্টার পাঞ্চকে দেয়া এক ইন্টারভিউতে এ কথা বলেন। তিনি মনে করেন, পরাশক্তি ইসরায়েলের চাপে পড়ে মুসলিম প্রধান দেশ ফিলিস্তিনকে নিজেদের ম্যাপ থেকেই সরিয়ে দিয়েছে টেক জায়ান্ট গুগল ও অ্যাপ। জাতিসংঘের ১৩৮টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দেয়ার পরও এমন ঘটনায় গুগলের ইমেজ নষ্টই হয়।

[৩] ডিজিনেট জানায়, ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিমা শক্তির সাথে জোটবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দিতেই ম্যাপে এই পরিবর্তন আনা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বিষয়টি “মানবাধিকার লঙ্ঘন” হিসাবে অভিহিত করে বিশ্বব্যাপী সমালোচনা শুরু করেছে। তারা বলছেন, ফিলিস্তিনের অস্তিত্বকেই এবার মুছে দেওয়ার পরিকল্পনা করছে নেতানিয়াহুর জোট সরকার।

[৪] অবশ্য, গুগল কিংবা অ্যাপলের বিশ্বমানচিত্রে ফিলিস্তিন বলে নির্দিষ্ট কোন দেশের অস্তিত্ব কখনোই ছিলো না। ফিলিস্তিন লিখে সার্চ দিলেও শুধু পশ্চীম তীর এবং গাজা উপত্যকাকেই দেখানো হতো। গুগল মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, গুগল ম্যাপে কখনোই ‘ফিলিস্তিন’ লেবেল ছিলো না। ২০১৬ সালে একটি বাগ পশ্চিম তীর এবং গাজা উপত্যকাকে মানচিত্র থেকে সরিয়ে দিয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়