শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইঁদুরজাতীয় প্রাণী খাওয়ায় বিউবোনিক প্লেগে আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু, মঙ্গোলিয়াজুড়ে আতঙ্ক

আসিফুজ্জামান পৃথিল : [২] এই কিশোর একটি মারমট নামের ইঁদুরজাতীয় প্রাণী শিকার করে খেয়েছিলো বলে মঙ্গোলিয়ার স্বাস্থ্য মন্ত্রণারয় জানিয়েছে। রোববার তার মৃত্যুর পর বিউবোনিক প্লেগ বা ব্ল্যাকডেথের ব্যাপারটি নিশ্চিত করা হয়। সিএনএন, এনবিসি

[৩] মারমন্ট একটি বড় কাঠবিড়ালি বা ইঁদুর জাতীয় প্রাণী। মধ্য এশিয়ায় ঐতিহাসিকভাবেই প্লেগের সঙ্গে এদের সম্পর্ক রয়েছে।

[৪] কিশোরের বিউবোনিক প্লেগেই মৃত্যু হয়েছে নিশ্চিত হবার পর কর্তৃপক্ষ আলতাই-গোবি প্রদেশের তুগরাগ জেলাকে লকডাউন করেছে। বেশ কয়েকটি গোত্রকেও কোয়ারেন্টাইনের আওতায় নেয়া হয়েছে।

[৫] এই কিশোরের সরাসরি সংস্পর্শে এসেছেন, এমন ১৫ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। অবশ্য তাদের সবাই সুস্থই আছেন। প্রাণী থেকে মানুষে প্লেগের প্রধান বাহক ভাবা হয় ইঁদুর জাতীয় প্রাণীদের। অবশ্য এক বিশেষ মাছির কামড়ে মানুষ থেকে মানুষেও এই রোগ ছড়াতে পারে। তবে শ্বাসের মাধ্যমে বিউবোনিক প্লেগ ছড়ায় না।

[৬] মধ্য যুগে ব্ল্যাকডেথ অতিমহামারীর সময় বিউবোনিক প্লেগে শুধু ইউরোপেই মারা গিয়েছিলেন ৫ কোটি মানুষ। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়