শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনের কোভিড মন্দা কাটিয়ে উঠতে লাগবে ৫ বছর

রাশিদ রিয়াজ : [২] ব্রিটেনে কোভিডে বেকারত্ব আগামী বছর ৪০ লাখ ছাড়িয়ে যাবে। কয়েক বছর ধরে কর বৃদ্ধির পাশাপাশি ব্রিটেনকে ব্যয় হ্রাসে ২ ট্রিলিয়ন পাউন্ড খরচ করতে হবে। ১৯৮০ সালে মহামন্দার চেয়ে কোভিডে বেকারত্ব ১৩ শতাংশ বেশি। ডেইলি মেইল

[৩] আগামী ৫ বছরে কোভিড মন্দা কাটিয়ে উঠতে পারলেও অর্থনীতির আকার স্থির থাকবে ২০১৯ সালের মত। কর বৃদ্ধি ও খরচ হ্রাসের মধ্যে সমন্বয় সাধনকেই ব্রিটিশ অর্থনীতিবদিরা এই সময়ের উপযুক্ত কৌশল বলে বিবেচনা করছেন।

[৪] এছাড়া মূল্যস্ফীতি ও ব্রিটিশ সরকারের ঋণ কমিয়ে আনার অন্য কোনো পথ নেই। ২০২৫ সালের আগে ব্রিটেনের অর্থনীতি স্বাভাবিক হয়ে আসার কোনো সম্ভাবনা দেখছেন না অর্থনীতিবিদরা।

[৫] ৩’শ বছরের মধ্যে ব্রিটেনের জিডিপি এ বছর ১০ শতাংশ হ্রাস পাবে। জাতীয় ঋণ পুরো অর্থনীতির আকারের চেয়ে বড় হলেও আশাবাদী হওয়ার মত এখনো ব্রিটেনের অথনীতিতে অনেক কিছু আছে।

[৬] অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটির প্রধান রিচার্ড হাগস ব্রিটিশ রাজনীতিবিদদের দেশটির দেনার প্রকৃত মূল্য নির্ধারণের তাগিদ দিয়েছেন। তাহলে গত বছর ব্রিটিশ অর্থনীতির আকারকে ২০২৪ সালেই ফিরিয়ে আনা সম্ভব হয়ে যদিও তার পরের বছর পর্যন্ত দেশটিতে গরিবদের উপস্থিতি থাকবে ৬ শতাংশ। আগামী বছর প্রথম প্রান্তিকে বেকারত্ব থাকবে ১৩ শতাংশ।

[৭] গত মে মাসে ব্রিটেনের জিডিপি ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ বছর ব্রিটেনের সরকার রাজস্ব আদায় হ্রাস ও বিশেষ সহায়তা দেয়ার জন্যে ৩২২ বিলিয়ন পাউন্ড ধার করবে যার বাইরে অতিরিক্ত ৩০ বিলিয়ন পাউন্ড খরচের ঘোষণাও রয়েছে।

[৮] কোভিডের কারণে রাজস্ব আদায়ে ঘাটতি ব্যাপক হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিকে টেকসই রাখান জন্যে অর্থনীতিবিদরা সাশ্রয়মূলক নীতি গ্রহণের তাগিদ দিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়