শিরোনাম
◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন সরকার পছন্দের লোককে বসাবে, এটাই স্বাভাবিক : তাজুল ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়েমেনে বিমান হামলায় ৭ শিশু ও দুই নারী নিহত

সিরাজুল ইসলাম : [২] উত্তরপশ্চিমাঞ্চলীয় হাজ্জা গভরনেট অঞ্চলের ওয়াশাহ জেলায় রোববার এ হামলা আরও দুই শিশু ও দুই নারী আহত হয়। সোমবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। আলসাবাহ

[৩] কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট এ বিমান হামলা চালিয়েছে। তারা দাবি করেছে রোববার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোঁড়া ছয়টি ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন তারা ধরে ফেলেছে এবং ধ্বংস করেছে। হুতিরা সেদিন দাবি করে- সৌদি জোট ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে।

[৪] জাতিসংঘের ত্রাণ বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানায়, কোভিড-১৯ মহামারীর মধ্যে অস্ত্রবিরতির আলোচনা চলাকালীনও ইয়েমেনে মানুষ হত্যা চলছে।

[৫] পাঁচ বছরে বহু ধরনের যুদ্ধাপরাধের জন্য উভয় পক্ষকে দায়ী করেছে জাতিসংঘের বিশেষজ্ঞরা। সৌদি জোটের হুতিবিরোধী অভিযানে বেসামরিক নাগরিক হত্যার বিষয়টি তারা তদন্ত করছেন।

[৬] ২০১৫ সালের মার্চে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী ও সরকারপন্থিদের মধ্যে যুদ্ধ শুরু হয়। হুতিরা রাজধানী সানাসহ বিশাল একটা অংশ নিয়ন্ত্রণ করে। সরকারপন্থিদের পক্ষে হুতির বিরুদ্ধে যুদ্ধ করছে সৌদি জোট।

[৭] চলমান যুদ্ধে এ পর্যন্ত এক লাখ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৪ মিলিয়ন মানুষ। দেশটির ২৯ মিলিয়ন মানুষের ৮০ শতাংশ মানবিক সহায়তার ওপর বেঁচে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়