শিরোনাম
◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিনোদন জগতে ফের মৃত্যু, চলে গেলেন অভিনেতা রঞ্জন সেহগাল

হ্যাপি আক্তার : [২] ভারতের বিনোদন জগতে ফের মৃত্যুর ছাঁয়া। অকালে চলে গেলেন ক্রাইম পেট্রোল খ্যাত অভিনেতা রঞ্জন সেহগাল। তার বয়স হয়েছিল মাত্র ৩৬। চণ্ডীগড় এর এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রঞ্জন। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন থেকে জানা যাচ্ছে মাল্টিপল অর্গান ফেলিওর হওয়ায় মৃত্যু হয়েছে তার।

[৩] বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রঞ্জন। তবে ঠিক কী হয়েছিল তা স্পষ্ট করে জানা যায়নি। রঞ্জন সেহগালের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় টেলিভিশন জগতে। ক্রাইম পেট্রোল এ অভিনয় করে তিনি বেশ পরিচিত একজন অভিনেতা ছিলেন।

[৪] এছাড়াও বিভিন্ন টিভি সিরিয়ালে অভিনয় করেছেন রঞ্জন। তার মধ্যে রয়েছে গুস্তাখ দিল, তুম দেনা সাথ মেরা, সাবকি লাডলী বেবো, কুলদীপক এবং ভাওয়ার। সিনে এন্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েট এর পক্ষ থেকে রঞ্জন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তারা অভিনেতার মৃত্যুতে একটি টুইট করেছেন।

[৫] ২০১৪ সালে কস্টিউম ডিজাইনার নিব্যা চাবড়াকে বিয়ে করেন রঞ্জন। এছাড়াও বলিউডের দুটি ছবিতে অভিনয় করেছিলেন রঞ্জন সেহগাল। রণদ্বীপ হুডা এবং ঐশ্বর্যা রাই অভিনীত সরবজিৎ ছবিতে অভিনয় করেন তিনি। এরপরে শাহরুখ খান অভিনীত জিরো ছবিতে অভিনয় করেছিলেন রঞ্জন। এই ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা। সূত্র: কলকাতা ২৪

  • সর্বশেষ