শিরোনাম
◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আবুল কালাম আজাদকে শোকজ

আনিস তপন: [১] ‘রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে’ স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়ে তাকে শোকজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

[২] রোববার সন্ধায় মন্ত্রণালয়ের উপ সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক আদেশে ‘ স্বাস্থ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ’ বলতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি কি বুঝাতে চেয়েছেন সেই বিষয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে ।

[৩] অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এই চিঠিতে আরও বলা হয়েছে, কোনো হাসপাতালের সঙ্গে চুক্তির আগে, হাসপাতাল সরেজমিনে পরিদর্শন, হাসপাতাল পরিচালনার অনুমতি, পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবল ও ল্যাব সুবিধা ইত্যাদি বিশ্লেষণ করে যুক্তিযুক্ত বিবেচিত হলেই কোভিড পরীক্ষা/চিকিবৎসা কার্যক্রম পরিচালনার জন্য চুক্তি করার সুযোগ রয়েছে।

[৪] রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির আগে কি কি বিষয় বিবেচনা করা হয়েছিল, চুক্তি করার পর উল্লেখ করা শর্তসমূহ প্রতিপালনে কি কি পদক্ষেপ নেয়া হয়েছিল এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বলতে কি বুঝানো হয়েছে তার সুস্পষ্ট ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে তা জমা দেয়ার জন্য বলা হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়