শিরোনাম
◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম নগরীতে বিভিন্ন খাবারের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

রাজু চৌধুরী : [২] অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সেগুলো সংরক্ষণের অভিযোগ উঠেছে নগরীর দেওয়ানহাট এলাকার তাজ বি রেস্তোঁরার বিরুদ্ধে। করোনাকালেও প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর এসব খাবার ক্রেতাদের কাছে বিক্রিও করছেন।

[৩] রোববার (১২ জুলাই) প্রতিষ্ঠানটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে তার সত্যতাও পায় জেলা প্রশাসন।

[৫] একপর্যায়ে তাজ বি রেস্তোঁরা নামের প্রতিষ্ঠানটিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও তা সংরক্ষণের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

[৬] মো. আলী হাসান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করে ক্রেতাদের কাছে বিক্রি করা ভোক্তা আইনের লঙ্ঘন। চলমান মহামারি করোনা ভাইরাসের মধ্যে যেটি কোনোভাবেই মেনে নেয়ার নয়। এমনিতেই সাধারণ মানুষ করোনার কবলে পড়ে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এসব কিছু বিবেচনায় নিয়ে তাজ বি রেস্তোঁরাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে ক্রেতা সাধারণকে সেবা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

[৭] এদিকে নগরীর সদরঘাট এলাকার ছানোয়ার স্টোর নামের একটি মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্যদ্রব্য সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটিকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ