শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরাকে মার্কিন সামরিক বহরে হামলা (ভিডিও)

রাশিদ রিয়াজ : [২] ইরাকে সামরিক সরঞ্জাম বহনকারী একটি মার্কিন সেনা বহরের ওপর ওই হামলার ঘটনা ঘটে। বাগদাদের দক্ষিণে সামোয়া এবং দিওয়ানিয়া এলাকার মধ্যে এ হামলা হয়। সামরিক বহরটি দিওয়ানিয়ার আল-ক্বাদিসিয়াহ ও মুসান্না প্রদেশের সেভিসলিন এলাকার মধ্যে যাতায়াত করছিল। আরটি/প্রেসটিভি

[৩] সামরিক বহরের অন্তত তিনটি গাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এসব যানবাহনে আগুণ ধরে যায়। শনিবার স্থানীয় সময় রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- রিমোট কন্ট্রোলের সাহায্যে এই হামলা চালানো হয়।

[৪] হামলার ভিডিও এবং স্থিরচিত্রে দেখা যায় হামলায় সামরিক বহরে আগুন ধরে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। নবগঠিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী সারাইয়া সাওরাত আল-ইশরিন আল-সানিয়া এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

[৫] ইরাকে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহিদি আল-মুহান্দিসকে হত্যার পর দেশটির জনগণের ভেতরে ব্যাপক বিক্ষোভ বিরাজ করছে। ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবিতে দেশটির জাতীয় সংসদের একটি সর্বসম্মত প্রস্তাব পাস হয়। সেনা প্রত্যাহারের ব্যাপারে বর্তমানে ইরাক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। এর আগে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী হুমকি দিয়ে জানায় মার্কিন সেনা প্রত্যাহার করা না হলে সশস্ত্র লড়াই শুরু হবে।

https://twitter.com/i/status/1282026178350510080

  • সর্বশেষ
  • জনপ্রিয়