শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার প্যাঙগন লেকের ফিঙ্গার এলাকা থেকে আংশিক সেনা সরালো চীন

আসিফুজ্জামান পৃথিল : [২] ১০ জুলাইতে তোলা উচ্চ রেজ্যুলেশনের স্যাটেলাইট চিত্র পর্যবেক্ষণ করে এই তথ্য পাওয়া গেছে। আগের চিত্রে ফিঙ্গার ৪ এলাকায় চীনা স্থাপনার স্পষ্ট ছবি পাওয়া গিয়েছিলো। দ্য হিন্দু,

[৩] তবে এই এলাকায় এখনও তাবুসহ কয়েকশ চীনা স্থাপনা এখনও দৃশ্যমান। এতে বোঝা যাচ্ছে, কিছু সেনা প্রত্যাহার করলেও এখনই এলএসি থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারে রাজী নয় চীন। চীন এপ্রিলের আগের অবস্থানে ফিরে যাচ্ছে এমন কোন আভাস এখনও নেই। এনডিটিভি

[৪] তবে ফিঙ্গার ৪ এর জেটি থেকে নিজেদের ফাস্ট ক্রাফট বোট সরিয়ে নিয়েছে পিএলএ। এখন সেগুলো অবস্থান নিয়েছে ১০ কিলোমিটার দূরের আরেকটি জেটিতে। এখানে অবস্থান নিয়েছে মোট ১১টি বোট।

[৫] প্যাঙগন লেকে এরকম ১১টি বর্ধিত অংশ বা ফিঙ্গার রয়েছে। প্রতিটিতেই স্থাপনা গড়ে তুলেছে চীন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই স্থানগুলোতে মোতায়েন হয়েছে ভারী অস্ত্রও। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়