শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি সপ্তাহে ঢাকা দক্ষিণের বাজেট, ২০টি খাত থেকে রাজস্ব আয় বাড়বে ১১০ কোটি টাকা

সুজিৎ নন্দী : [২] রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে নতুন করে আরো প্রায় ২০ টি খাতকে করের আওতায় আনতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। চলমান ২০২০-২১ অর্থবছরে এসব খাত থেকে রাজস্ব আয় ধরা হতে যাচ্ছে প্রায় ১১০ কোটি টাকা।

[৩] প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক বলেন, আইন অনুযায়ী সিটি করপোরেশন একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের আয় বাড়াতে নতুন করে কয়েকটি খাতকে করের আওতায় আনা হয়েছে। এসব খাত থেকে প্রায় শত কোটি টাকার মতো রাজস্ব আদায় হবে। বিগত বছরগুলোতে এসব খাত করমুক্ত ছিলো। ২০২০-২১ অর্থবছরে এগুলো নতুন করে যুক্ত করা হবে।

[৪] ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার প্রথম বাজেট প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। উন্নয়নকে গুরুত্ব দিয়ে চলতি ২০২০-২১ অর্থবছরে ৬ হাজার কোটি টাকার বেশি বাজেট অনুমোদন করেছেন তিনি। যা গত অর্থবছরের চেয়ে ৬৮ দশমিক ৪৪ শতাংশ বেশি। টাকার অংকে ২ হাজার ৪৮৫ কোটি ২৯ লাখ টাকা বেশি। চলতি সপ্তাহে বাজেট ঘোষণা করা বলে একাধিক সূত্র জানায়। গত অর্থবছরে ডিএসসিসির বাজেটের আকার ছিলো ৩ হাজার ৬৩১ কোটি ৪০ লাখ টাকা।

[৫] তবে একাধিক সূত্র জানায়, ডিএসসিসিকে এ ধরনের উদ্যোগ গ্রহণের আগে সরকার ও জনগণের মতামত নেয়া উচিত। এছাড়া সিটি করপোরেশন চাইলে জনগণের ওপর করের বোঝা না চাপিয়ে ভিন্নভাবেও রাজস্ব আদায় করতে পারে। ডিএসসিসির উচিত সেসব দিকে নজর দেয়া।

[৬] সূত্র মতে, উন্নত এবং ধনী দেশগুলোতে এই ধরনের কর আদায় করা যায়। কারণ সেখানকার নাগরিকদের এ ধরনের কর দেয়া সক্ষমতা আছে। পাশাপাশি নাগরিকরা সিটি করপোরেশনের কাছ থেকে সকল ধরনের সেবাও পেয়ে থাকেন। সে তুলনায় আমাদের দেশের জনগণের অতিরিক্ত কর দেওয়ার সক্ষমতা নেই। সিটি করপোরেশনেরও সেই অর্থে জনগণকে পূর্ণাঙ্গ সেবা দেয়ার সক্ষমতা এখনো হয়নি। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়