শিরোনাম
◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়?

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে থমকে গেলেও দেশে মাথা পিছু আয় ‘৭২ এর তুলনায় ১৫ গুণ বেড়েছে

দেবদুলাল মুন্না:[ ২] এ তথ্য বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। গত মাসে দেশের প্রত্যেক মানুষের মাথাপিছু আয় দাড়িয়েছে ১ হাজার ৯০৯ ডলারে। কিন্তু ১৯৭২ সালে এর পরিমাণ ছিল ১২৯ ডলার। এ হিসাবে স্বাধীনতার পর গত ৪৮ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৫ গুণ বেড়েছে।সূত্র, বিআইডিএস প্রতিবেদন

[৩] কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২০-২১ অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৮ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ হিসেবে মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৩২৬ ডলার। সেই হিসেবে প্রতি ডলার সমান ৮৬ টাকা ধরে মাথাপিছু আয় হবে ২ লাখ ৩৬ টাকা। গত মাসে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

[৪] বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্যান্য দেশের তুলনায় সামষ্টিক অর্থনীতিতে আমাদের স্থিতিশীলতা সন্তোষজনক। বিখ্যাত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস ১১টি উদীয়মান দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে।

[৫] আগামীকাল ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। ১৯৮৯ সাল থেকে এদিনটি পালিত হয়ে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়