শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউয়ান ডিজিটাল মুদ্রা চালু করছে চীন, ব্যবহার করবে ৫৫ কোটি মানুষ

রাশিদ রিয়াজ : [২] বিটকয়েন ও মার্কিন ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ানকে আরো তেজী করতে পরীক্ষমূলকভাবে ইউয়ান ডিজিটাল মুদ্রা চালু করা হচ্ছে রাইড হেইলিং জায়ান্ট কোম্পানি ডিডি চুঝিং’এর সহায়তায়। ডিডি ছুঝিং’এর ব্যবহারকারী হচ্ছে ৫৫০ মিলিয়ন। চীনের কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে এ পরীক্ষা হতে যাচ্ছে। ফলাফল যাচাইয়ের পর আগামী বছর পুরোপুরি ডিজিটাল ইউয়ান চালু হয়ে যাবে বাজারে। আরটি

[৩] বুধবার ডিডি চুঝিং ডিজিটাল কারেন্সি হিসেবে ইউয়ানের লেনদেনের কথা জানায়। ডিডিকে চীনা উবারও বলা হয়ে থাকে। সম্ভবত ডিডি প্রথম বিশে^র কোনো সরকারি ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল মুদ্রায় লেনদেন করতে যাচ্ছে।

[৪] ডিডি চুঝিং’এর সিইও চেং ওয়েই জানান চীন সরকার তাদের কাছে ডিজিটাল মুদ্রা চালু করতে যে সহায়তা চাইছে তাতে অংশ নেয়াকে একটি সুযোগ বলে মনে করছেন তারা। এভাবে চীনের অর্থনীতিতে সত্যিকার উন্নয়ন সম্ভব হবে বলে জানান তিনি। গত জুনে ডিডি চুঝিং দিনে ৩০ মিলিয়ন রাইড শেয়ার সংখ্যা অতিক্রম করে। এছাড়া দিনে বাইক শেয়ার সংখ্যা ১০ মিলিয়ন ছাড়িয়েছে কোম্পানিটির।

[৫] ৬ বছর আগে চীনের কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা নিয়ে গবেষণা শুরু করে। এরপর ২০২২ সালে দেশটিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে আনুষ্ঠানিকভাবে এধরনের ভার্চুয়াল মুদ্রা ছাড়ার দিন ধার্য করা হয়। চারটি শহরে ইতিমধ্যে সীমিত পর্যায়ে পরীক্ষাও হয়েছে এ ডিজিটাল মুদ্রাটির।

[৫] কাগুজে মুদ্রার পরিবর্তে ব্যবহারকারীরা ডিজিটাল মুদ্রা তাদের এ্যাকাউন্টে ফোনের মাধ্যমে লেনদেন করতে পারবেন। এতে মুদ্রা হাতবদলের কোনো প্রয়োজন হবে না। ব্যাংকের মাধ্যম ছাড়াই এ লেনদেন আরো সহজ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ