শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাণিজ্য সফলতায় বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে গেছে: বাণিজ্যমন্ত্রী

মো. আখতারুজ্জামান: [২] বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ সরকার মহিলাদের দেশীয় এবং আর্ন্তজাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে। দেশের জনশক্তির প্রায় অর্ধেক নারী। এ বিপুল নারী জনশক্তিকে উৎপাদনশীল কাজে লাগাতে সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

[৩] মঙ্গলবার আইটিসি জেনেভা অফিসের সাথে যুক্ত হয়ে বাংলাদেশ সময় রাত ২ টায় ইউনাইটেড ন্যাশন এবং ওয়াল্ড ট্রেড অর্গানাইজেশনের আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

[৪] বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মহিলা উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। প্রয়োজনে বিভিন্ন সহযোগিতা দেয়া হচ্ছে। এ কারণে বাংলাদেশে মহিলা উদ্যোক্তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ক্ষেত্রে মহিলাদের অংশ গ্রহণ রেড়েছে।

[৫] টিপু মুনশি বলেন, কুটির শিল্পে বাংলাদেশের নারীরা বেশ সফলতা পেয়েছে। ঢাকাসহ জেলায়গুলোতে মহিলা চেম্বার অফ কমার্স গড়ে উঠেছে। শিল্প খাতের প্রায় বিশ হাজার কোটি টাকার লোনের মধ্যে শতকরা বিশ ভাগ লোন এসএমইর মাধ্যমে মহিলা উদ্যোক্তাদের দেয়া হচ্ছে। বাংলাদেশ তৈরী পোশাক রপ্তানিতে পৃথিবীর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ সেক্টরে প্রায় ৪৫ লাখ শ্রমিক কাজ করছে। যার প্রায় ৮০ ভাগই নারী।

[৬] চলমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় এ নারী কর্মীদের সুরক্ষা প্রদানের জন্য বেতন খাতে সরকার ৫ হাজার কোটি টাকা নামমাত্র সুদে সরবরাহ করেছে। গৃহীত লোনের কিস্তি প্রদান স্থগিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়