শিরোনাম
◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ!

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার্থীদের থেকে বাসা ভাড়া আদায়ে সহানুভূতিশীল হওয়ার আহ্বানে জাতীয় বিশ্ববিদ্যালয়

শরীফ শাওন : [২] অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের মেস মালিকদের প্রতি এ আহ্বান জানায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে শিক্ষার্থীদের কয়েক মাসের ভাড়া বকেয়া পড়েছে, যা পরিশোধে তারা হিমশিম খাচ্ছেন।

[৩] পূর্ব রাজাবাজারের অপ্রিতিকর ঘটনার পর রোববার এক সংবাদ সম্মেলনে উপাচার্য একথা জানিয়ে বলেন, মহামারীর কারণে অধিকাংশ শীক্ষার্থীরা বর্তমানে তাদের নিজ বাড়িতে অবস্থান করছেন। মহামরীতে প্রতিদিন বাড়ছে প্রাণহানির সংখ্যা। মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে। সমগ্র জনগণ ভীতিকর অবস্থায় আছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

[৪] এর আগে পূর্ব রাজাবাজারের তিন মাসের ভাড়া বাকি থাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীর শিক্ষাসনদ ও মালামাল ফেলে দেয় আলিফ ছাত্রাবাসের মালিক। এই ঘটনায় তিনি পুলিশি রিমান্ডে আছেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়