শিরোনাম
◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিকূলতার মাঝেও মেগা প্রকল্প গুলোর কাজ পুরোদমে চলছে: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বৈশ্বিক মহামারি করোনার কারনে দেশে উন্নয়ন কাজে কিছুটা বাধা এলেও এরইমধ্যে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের বিভিন্ন চলমান মেগা প্রকল্প বাস্তবায়নে গতি সঞ্চার হয়েছে।

[৩] তিনি বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নমূখি সরকার। জনগণের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় চলমান উন্নয়ন প্রবাহ ধরে রেখেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সচেষ্ট। বছরের পর বছর নানা দুর্যোগ মোকাবেলা করেই আজকের উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ।সংকটে নেতৃত্ব দিয়ে জনগণের দৃঢ় আস্থার অপর নাম শেখ হাসিনা।

[৪] সেতুমন্ত্রী বলেন, সরকারকে এখন করোনার সংক্রমণ রোধ ও অসহায় মানুষের প্রোটেকশন, বন্যা কবলিত ১২ টি জেলার মানুষের সুরক্ষা এবং আসন্ন ঈদে মানুষের সমাগম তথা ভীড় এড়ানো এই তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। রোজার ঈদে মানুষের অবাধ চলাচল,ভীড় ও সমাবেশে অংশগ্রহণ সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিয়েছিলো, তাই আসন্ন কোরবানির ঈদে এ সমাগম ও ভীড় যে কোন মূল্যে এড়াতে হবে- নিজের বেঁচে থাকার স্বার্থে।

[৫] সরকার নাকি জেল ভর্তি করে ফেলেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোন শীর্ষ নেতা কিংবা কেন্দ্রীয় কমিটির কোন নেতা জেলে গেছেন? ত্রাণ চুরিসহ নানা অপরাধে যারা গ্রেফতার হচ্ছেন, তাদের পরিচয় -তারা অপরাধী। অপরাধীদের বিরুদ্ধে আইন আদালত ব্যবস্থা কি নেবে না? তিনি বিএনপির চিহ্নিত অপরাধী ছাড়া উল্লেখযোগ্য কোন নেতা গ্রেফতার হয়েছে তা মির্জা ফখরুল সাহেবের কাছে জানতে চান। বিএনপি প্রতিদিন অশ্লিল ভাষায় সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেও সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে।

[৬] রোববার তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ