শিরোনাম
◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিভাবক ও অন্যদের মাধ্যমে কোভিড-১৯ বাড়ছে শিশু আক্রান্তের সংখ্যা

সাদেক আলী: [২] স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত কয়েক মাস ধরে বাড়ছে শিশু ও কিশোরদের মাঝে কোভিড সংখ্যা। দিন দিন বাড়ছে শিশু কিশোরদের মৃত্যুর সংখ্যা।

[৩] গত ৮ই মার্চে বাংলাদেশে প্রথম কোভিড-১৯ ধরা পড়ে। এর পর থেকে এখন পর্যন্ত প্রায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে ৪ হাজার ৮০০ শিশু ও কিশোর আক্রান্ত হয়েছে। ১ থেকে ২০ বছরের মধ্যে যারা আছেন তারা কোভিড-১৯ এ শনাক্ত হয়েছেন। ১ থেকে ১০ বছরের মধ্যে মৃতের সংখ্যা প্রায় ২০ জন। ১১ থেকে ২০ বছরের মধ্যে মৃতের সংখ্যা প্রায় ৩০ জন । শিশু-কিশোরের মৃতের সংখ্যা প্রায় ৫০ এর কাছাকাছি । সূত্র: ৭১ টিভি

[৪] ডাক্তার ও কোভিড-১৯ বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকেই বিশ্বের প্রতিটি দেশে এখন পর্যন্ত শিশুদের কোভিড-১৯ মৃতের সংখ্যা কম। শনাক্তের হারও কম। কোভিড ১৯ আক্রান্ত শিশুদের উপসর্গগুলো ভিন্ন ধরণের। একেক দেশে ভিন্ন মাত্রার উপসর্গ দেখা যাচ্ছে।

[৬] সর্বশেষ যে উপসর্গ গুলো দেখা যাচ্ছে কোভিড-১৯ শিশুদের মাথা ব্যথা পেটে ব্যথা, অথবা মাথার অন্য কোনো সমস্যা নিয়ে নতুনভাবে উপসর্গ দেখা দিয়েছে।

[৭] শিশুদের মাঝে যাদের কিডনি হৃদরোগ ও জ্বর সর্দি কাশি নিয়ে ডাক্তারদের কাছে যাচ্ছে, টেস্ট করার পর পজেটিভ ধরা পড়ছে।

[৮] শিশুদের এখন বাইরে যাওয়ার সুযোগ নেই। শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ। শিশুরা কোভিড-১৯ আক্রান্ত হচ্ছে কেন?

[৯] বিষেশজ্ঞরা মনে করছেন, শিশুদের বাবা-মা যারা বাহিরে যাচ্ছে। যারা ব্যবসা-বাণিজ্য করেন, পরিবারের অন্যন্যা সদস্যরা বাহিরে যাচ্ছেন। তারা কোনোভাবে ভাইরাসটি নিয়ে আসে তার পর শিশুটি সংক্রমণ হচ্ছে। সম্পাদনা: রাশেদ রিয়াজ

  • সর্বশেষ