শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান পুনরুদ্ধারে এক দশক লাগবে, কোভিডের দ্বিতীয় ধাক্কা এখন বড় শঙ্কা

রাশিদ রিয়াজ : [২] কোভিডের কারণে গত এপ্রিলে ২০ মিলিয়ন মানুষ কাজ হারানোর পর গত জুনে ৪.৮ মিলিয়ন কর্মসংস্থান পুনরুদ্ধারের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ১১.১ শতাংশ হ্রাস পায়। সিএনএন/আরটি

[৩] গত মে মাসে ২.৭ মিলিয়ন কাজ ফিরে পায় মানুষ। অবসর ও আতিথেয়তা খাতে ৪০ শতাংশ, খুচরা বিক্রি খাতে ৭ লাখ ৪০ হাজার, শিক্ষা ও স্বাস্থ্যে ৫ লাখ ৬৮ হাজার ও উৎপাদনশীল খাতে ৩ লাখ ৫৬ হাজার মানুষ ফের কাজে যোগ দেয়।

[৪] বার্কলে’র অর্থনীতিবিদ মিখায়েল গ্যাবেন বলছেন কর্মসংস্থান সাময়িকভাবে প্রবল গতি ফিরে ফেলেও তা টেকসই হয় কি না তা দেখার বিষয়। ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোমি পাওয়েল বলছেন আকাঙ্খার চেয়ে দ্রুত গতিতে কর্মসংস্থান পুনরুদ্ধার হলেও এর সফলতা নির্ভর করছে কোভিড নিয়ন্ত্রণের ওপর।

[৫] যুক্তরাষ্ট্রে একদিনেই ফের প্রায় ৫০ হাজার মার্কিনী কোভিডে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। কংগ্রেশনাল বাজেট অফিসের আগামী ১০ বছরের মার্কিন অর্থনীতির পূর্বাভাসে বলা হচ্ছে এসময়ে বেকারত্বের হার ৬.১ শতাংশে থাকবে। আর অর্থনীতি স্বাভাবিক হওয়া নির্ভর করছে ভোক্তাদের আচরণের ওপর।

[৬] কোভিডের আগে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছিল ৫০ বছরে সর্বনিম্ন ৩.৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের জিডিপি আগামী দশকে গড় ৩.৪ শতাংশে স্থির থাকবে। কোভিড মন্দা ফেডারেল বাজেটের ঘাটতিকে ৩.৭ ট্রিলিয়নে ঠেলে দেবে।

  • সর্বশেষ