শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে আট মাঠ তৈরি রাখছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক: [২] করোনাভাইরাস মহামারির জন্য গেল মার্চ মাস থেকেই বন্ধ আছে দেশের সব ধরনের ক্রিকেট। কবে আবার খেলা চালু হবে তা একেবারেই অনিশ্চিত। তবে পর্যায়ক্রমে ক্রিকেট মাঠে ফেরানোর চিন্তা করতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে দেশের আটটি ভেন্যুকে প্রস্তুত রাখা হচ্ছে।

[৩] এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেটের সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে কাজ চলছে।

[৪] এসব মাঠে গ্রাউন্ডসম্যান এবং পিচ, আউটফিল্ড ও ফ্যাসিলিটিজ বিভাগের কর্মীরা কাজ করছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের কাজ হলো খেলা শুরু হলেও যাতে পরিবেশ সুরক্ষিত থাকে তা নিশ্চিত করা।

[৫] বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন জানা গেছে, আগামী অগাস্ট- সেপ্টেম্বরের দিকে মাঠের ক্রিকেট চালু করার চিন্তা আছে বোর্ডের। জাতীয় ক্রিকেটারদের সবাইকে ঢাকায় না এনে নিজ নিজ এলাকার নিকটবর্তী মাঠে অনুশীলনের সুযোগ করে দেওয়া হতে পারে।

[৬] বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের কথাতেও সেই সুর, ‘মাঠের ক্রিকেট চালু করার প্রক্রিয়া চালু করতে হবে অনুশীলন দিয়ে। এজন্য আমাদের মাঠ ও অনুশীলন সুবিধা প্রস্তুত রাখতে হবে।’

  • সর্বশেষ