শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা নিপীড়নে ৩ সেনা কর্মকর্তাকে শাস্তি দিল মিয়ানমার

বাশার নূরু: [২] রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় তিন সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে মিয়ানমারের একটি সামরিক আদালত।

[৩] আলজাজিরা জানায়, দেশটির সেনা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

[৪] জাতিসংঘের আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রাখাইনে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগ আসার পর কোনো সেনাসদস্যের বিরুদ্ধে এমন বিরল ব্যবস্থা নিল দেশটি।

[৫] ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে সাড়ে সাত লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তাদের ওপর গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগ ঘটানোর অভিযোগ আনা হয় দেশটির বিরুদ্ধে।

[৬] মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে, নিরাপত্তা বাহিনী অনেক রোহিঙ্গা গ্রামে নৃশংসতা চালায়। যার মধ্যে গুদার পাইন গ্রামে মিলেছে অন্তত পাঁচটি গণকবর।

[৭] মিয়ানমার সেনাবাহিনী শুরুতে এই অভিযোগ অস্বীকার করে আসলেও গত সেপ্টেম্বরে একটি সামরিক আদালত বসায় এবং স্বীকার করে যে, গ্রামটিতে নির্দেশনা অনুসরণে সেনাদের মধ্যে দুর্বলতা ছিল।

[৮] মঙ্গলবার কমান্ডার-ইন-চিফ অফিস ঘোষণা করে যে, সামরিক আদালত তিনজন সেনা সদস্যকে দোষী সাব্যস্ত করেছে এবং শাস্তি দিয়েছে। তবে এই ব্যাপারে বিস্তারিত কিছুই জানানো হয়নি। ফলে সুনির্দিষ্ট কী অভিযোগে সেনা সদস্যদের দোষী সাব্যস্ত করা হলো এবং তাদের কী ধরনের শাস্তি দেয়া হয়েছে সেসম্পর্কে কিছ জানা যায়নি।

  • সর্বশেষ