শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে প্রায় এক দশক ধরে লোহার শিকলে বন্দি মানসিক প্রতিবন্ধী সাজেদুল

সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] জেলার তাড়াশে প্রায় এক দশক ধরে লোহার শিকলে বন্দি মানসিক প্রতিবন্ধ মো. সাজেদুল ইসলাম (১৯)। তাড়াশ পৌর এলাকার সোলাপাড়া গ্রামের আব্দুস সামাদের একমাত্র ছেলে সাজেদুল।

[৩] মূলত প্রতিবন্ধী সাজেদুল হারিয়ে যেতে পারে, কখনো পানিতে পড়তে পারে অথবা কারো অন্যায় করতে পারে এ ধরণের ধারণা থেকেই তাকে শিকল বন্দি করে রাখা হয়েছে বলে সাজেদুলের বাবা আব্দুস সামাদ বলেন। তিনি আরো জানান, অভাব অনটনের সংসারে একমাত্র ছেলের চিকিৎসার জন্য তারা স্থানীয়ভাবে যথাসাধ্য চেষ্টা করে চলছেন। কিন্ত কাজ হয়নি। পরিবারের ধারণা, ঢাকার কোন চিকিৎসককে দেখালে হয়তো তাদের ছেলেটি ভালও হয়ে যেতে পারে।

[৪] দিন মজুর বাবা মায়ের কাজ করার ওপর প্রতিবন্ধী সাজেদুলদের সংসার চলে। কি করে সাজেদুলের উন্নত চিকিৎসার ব্যায় ভার বহন করবে তারা। এদিকে গত কয়েক মাস পূর্বে সাজেদুলের বোন সালমা খাতুন (১১) হঠাৎ করেই মারা যাওয়ায় ওই পরিবারে এখনো দুঃখ কষ্ট আরো বেড়ে গেছে।

[৫] তারপরও তিন সদস্যের সংসারে পেট ভাতের চিন্তায় বাড়ির সামনে গাছের সাথে একমাত্র প্রতিবন্ধী ছেলেটার পা শিকলে বেঁধে কাজে চলে যান বাবা-মা। আর কখনো রোদ, বৃষ্টিতে ভিজে পুড়ে শিকলে বন্দি জীবন কাটে অসহায় সাজেদুলের।

[৬] প্রতিবন্ধী সাজেদুলের বাবা আব্দুস সামাদ আক্ষেপ করে আরো বলেন, আমার মেয়েটি মারা যাওয়ার পর এখন আমার আদরের প্রতিবন্ধী ছেলেটিই সম্বল। তাই তার উন্নত চিকিৎসার জন্য কেউ কি একটু সাহায্য হাত বাড়বেন না? এ প্রশ্ন করে তিনি চোখের জল মুছতে থাকেন।

[৭] এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. আলাউদ্দিন বলেন, অস্বচ্ছল প্রতিবন্ধী সাজেদুলের ভাতার ব্যবস্থা করেছি। এ ছাড়া তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে সমাজসেবার কার্যক্রমের আওতায় তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ