শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০১:৪৬ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঈশ্বরদীতে পদ্মা নদীর মাটি লুট

ঈশ্বরদী প্রতিনিধি: [২] জেলায় প্রশাসনের নির্দেশ অমান্য করে পদ্মানদীর তলদেশ ও তীর কেটে মাটি চুরি করে নিয়ে যাচ্ছে এসএলআর ইটভাটার স্বত্বাধিকারী ও লক্ষীকুন্ডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. লিখন আলী।

[৩] এতে নদী পাড়ের ফসলী জমি ভাঙ্গনের শঙ্কায় পড়ছে। লিখন উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা এলাকার বাসিন্দা। চুরি করা মাটি নেওয়া হচ্ছে ইউনিয়নের বিভিন্ন ইট ভাটায়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তবে লিখনের দাবি উপজেলা প্রশাসনকে অবগত করেই নদীর মাটি ইট ভাটায় নেওয়া হচ্ছে।

[৪] মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মা নদীর তলদেশে প্রায় ১১-১২ ফুট গভীর করে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। খননকৃত মাটি শ্যালো মেশিন চালিত ট্রলি দিয়ে স্থানীয় বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে। ওই এস্কেভেটর মেশিন এবং ট্রলির মালিক তিনি নিজেই।

[৫] এ ছাড়া একইসাথে নদীর তীর কেটেও উজাড় করা হচ্ছে। এতে তীরের ফসলী জমি বন্যায় ভাঙ্গনের হুমকিতে পড়ছে।

[৬] অভিযোগের বিষয়ে মেম্বার মো.লিখন আলী বলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তারার সঙ্গে যোগাযোগ করে মাটি কাটা হচ্ছে। খননকৃত মাটি ইটের ভাটায় নেওয়া হচ্ছে বলে তিনি জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়