শিরোনাম
◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাদাখের বিতর্কিত এলাকাকে নিজ মানচিত্রে অন্তর্ভূক্ত করেছে চীন

আসিফুজ্জামান পৃথিল : [২] প্যাংগন লেকের একটি অংশকে নিজেদের দখলীকৃত এলাকা বলে দাবি করেছে চীন। এই এলাকায় তারা বিশালআকৃতির একটি মান্দারিন প্রতীকও তৈরি করেছে।

[৩] এই চিহ্নটি লম্বায় ৮১ মিটার এবং প্রস্থে ২৫ মিটার। স্যাটেলাইট থেকে এটিকে পরিস্কারভাবে চিহ্নিত করা সম্ভব।

[৪] গত সপ্তাহে প্রকাশিত একটি ছবিতে তিব্বত অঞ্চলে পিএলএ’র কমান্ডার ইন চিফ ওয়াং হাজিয়াংকে চীন-ভারত সীমান্তে ‘চীন’ লিখতে দেখা গিয়েছিলো।

[৫] ভারত বিশ্বাস করে ‘ফিঙ্গার ১’ থেকে ‘ফিঙ্গার ৮’ পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদের এবং চীন মনে করে যে ‘ফিঙ্গার ৮’ থেকে ‘ফিঙ্গার ৪’ পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদেরই। ১৫ জুন, এই ‘ফিঙ্গার ৪’ এলাকাতেই উভয় পক্ষের সেনার মধ্যে সহিংস সংঘর্ষ হয়েছিলো।

[৬] ‘ফিঙ্গার ৪’-এ উল্লেখযোগ্য হারে সেনার সংখ্যা বাড়িয়েছে চীন যাতে ভারতীয় সেনারা আর ‘ফিঙ্গার ৮’ এর দিক দিয়ে টহল দেওয়ার সুযোগ না পায়। প্যাঙগন এলাকায় ফিঙ্গার বলতে লেকের যে অংশ ভূমির দিকে প্রবেশ করে, তাকে বোঝায়। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়