শিরোনাম
◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষানবিশ আইনজীবীদের গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন

এস এম সাব্বির : [২] কোভিড-১৯ সংক্রামণে গোপালগঞ্জে লিখিত পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য অনিশ্চিত হওয়ায় ২০১৭ ও ২০২০ সালের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের গেজেট প্রকাশ করে সনদ দেয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষানবিশ আইনজীবীরা।

[৩] মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবে সামনে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

[৪] এসময় বক্তরা বলেন, ২০১৭ ও ২০ সালের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের গেজেট প্রকাশ করে সনদ না দেয়ায় তাদের কর্মজীবন হুমকীর মুখে পড়েছে। তারা দ্রুত গেজেট প্রকাশ করে সনদ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন চলাকালে মো. মিলন শরীফ, আহমিনা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

[৫] অন্যদিকে, বেলা ১১টায় প্রেসক্লাবে সামনে ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জের আইনজীবীরা। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে জেলা আইনজীবী বার সমিতির সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী খান প্রমুখ বক্তব্য রাখেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ