শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৪:২১ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ

 

ডেস্ক রিপোর্ট : [২] বাংলাদেশ ব্যাংক মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রা এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

[৩]সোমবার (২৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে প্রস্তুত ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’ এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য ৬০ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হলো। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধিজনিত কারণে স্মারক মুদ্রার এ দাম নির্ধারিত হয়েছে, যা অবিলম্বে কার্যকর করা হবে।

  • সর্বশেষ