শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১ কোটি ৩৪ লাখ টাকা শুল্কফাঁকি, বন্দরে চালান আটক

চট্টগ্রাম প্রতিনিধি: [২] সোমবার (২৯ জুন) এআইআর কর্মকর্তাদের মাধ্যমে শতভাগ কায়িক পরীক্ষা করা হয় চালানটির। সস, মটরশুঁটি ও চকলেট ঘোষণা দিয়ে উচ্চশুল্কের চুইংগাম ও এনার্জি ড্রিংকস আনায় বন্দরে একটি চালান আটক করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। এ চালানে ১ কোটি ৩৪ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করে আমদানিকারক।

[৩] কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের, জেবুন্নেসা রোডের ৬০৪/৬০৯ কর্ণফুলী টাওয়ার জিয়াদ ইন্টারন্যাশনালের নামে চালানটি বন্দরে আসে। প্রতিষ্ঠানটির পক্ষে শেখ মুজিব সড়কের ৯৩৬ আহমেদ ম্যানশনের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মেসার্স ইস্টার্ন এন্টারপ্রাইজ গত ১৭ ফেব্রুয়ারি কাস্টম হাউসে চালানটি খালাসের জন্য বিল অব এন্ট্রি (নম্বর সি-৩২১৮০৩) দাখিল করেন।

[৪] কিন্তু ওই বিল অব এন্ট্রির মাধ্যমে ঘোষিত পণ্যের বিষয়ে গোপন সংবাদ থাকায় কাস্টম হাউসের অডিট ইনভেসটিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখা কর্তৃক লক করা হয়।

[৫] যাতে ৪ হাজার ৯৫৬ কেজি সস ঘোষণার বিপরীতে পাওয়া যায় ৫ হাজার ৭৯ কেজি, ১৩ হাজার ৭৯০ কেজি মটরশুঁটি ঘোষণার বিপরীতে পাওয়া যায় ২৪০ কেজি এবং ১ হাজার ২৯৬ কেজি চকলেট ঘোষণার বিপরীতে পাওয়া যায় ৮ হাজার ৬০৪ কেজি।

[৬] এছাড়া, ঘোষণা ছাড়া অর্গানিক মিক্সড নাটস ১ হাজার ৮৬০ কেজি, চুইংগাম ১৬ হাজার ২৫২ কেজি, নুডুলস ৩৯২ কেজি এবং উচ্চশুল্কের এনার্জি ড্রিংকস ১০ হাজার ৬৪৮ লিটার পাওয়া যায়। যা হিসাব করলে দেখা যায় আমদানিকারক ১ কোটি ৩৪ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেছিলেন।

[৭] কাস্টম হাউসের এআইআর শাখার সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসূয়া জানান, এ ঘটনায় কাস্টম আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়