শিরোনাম
◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃণমূলে ছড়িয়ে যাচ্ছে কোভিড-১৯, তবে এখনো ঢাকায় অর্ধেকের বেশি সংক্রমিত

লাইজুল ইসলাম : [২] দেশের গ্রামগঞ্জেও এখন ছড়িয়ে পড়েছে কোভিড সংক্রমণ। প্রত্যন্ত অঞ্চলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগী। এই অবস্থায় দ্রুত কোনো ব্যবস্থা না নিয়ে সামনে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন জনসাস্থ্য বিশেষজ্ঞারা।

[৩] এদিকে, মূল সংক্রমিতের হিসেবে এখনো সবার ওপরে রাজধানী ও ঢাকা বিভাগ। এখানে দেখা দিয়েছে মূলত মহামারি। চিকিৎসা সেবা খুব শিগগিরি ভেঙ্গে পরতে পারে বলে ভয় পাচ্ছেন সংশ্লীষ্টরা। ৬৬ দিন সাধারণ ছুটিসহ সরকারের নানা পদক্ষেপের পরও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

[৪] প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর ব্রিফিংয়ে জানায় রাজধানী ও ঢাকা বিভাগ সবচেয়ে বেশি সংক্রমিত। এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক রাশিদ ই মাহবুব বলেন, আমরা কিছুই ঠিক মতো করি না। লকডাউনের করা হবে লাল হলুদ সবুজ। সেটাও এখন ভেস্তে যাওয়ার পথে। এই যদি হয় সিদ্ধান্তের অবস্থা তাহলে তৃণমূল মানুষের কি হবে? আসলে আমর এখনো সিদ্ধান্তহীনতায় ভূগছি।

[৫] আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসাইন বলেন, আমরা আগেই বলেছিলাম কঠোর লকডাউনের জন্য কিন্তু সেটা হয়নি। তৃণমূল এতদিন সংক্রমিত হয়েছে কম। কিন্তু এখন ঢাকার বাইরেও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এটা ভয়ঙ্কর সংকেত।

[৬] ডা. মুশতাক বলেন, যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে তবে সমস্যা সৃষ্টি হতে যাচ্ছে। আর এটা যদি আর বৃদ্ধি না পায়, যদি থেমে যেতে থাকে তবে আমাদের জন্য খুবই ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়