শিরোনাম
◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৭:৩০ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুতার মাধ্যমে ছড়াচ্ছে কোভিড-১৯, সাবধান হতে হলে যা যা করতে হবে আপনাকে

অনলাইন ডেস্ক : কোভিড-১৯ এর এই সংকটময় মুহূর্তে একটু অসাবধান হলেই সব শেষ। আবার সামান্য একটু সাবধান হলে বাঁচা যাবে মহামারী থেকে। চারিদিকে এখন করোনার ভয়ঙ্কর রূপ। করোনা আতঙ্ক সকলের। যদিও নিয়মিত হাত ধুচ্ছেন, মাস্ক পরছেন, সামাজিক দূরত্ব মানছেন। কিন্তু জানেন কি বাড়িতে করোনা বয়ে নিয়ে আসতে পারে জুতাও!

যেভাবে সাবধান হবেনঃ

প্রথমে আপনার বাড়িতে পরার জুতা ও বাইরে থেকে পরে আসা জুতাকে আলাদা রাখুন। বাইরে থেকে পরে আসা জুতো একেবারেই বাড়ির মধ্যে ঢোকাবেন না। এই সাবধানতা আপনার বাড়ি করোনা থেকে দূরে থাকবে।

জুতা খালি হাত দিয়ে খুলবেন না। গ্লাভস পরে তারপর আপনার জুতোর ফিতা খুলুন বা জুতো স্পর্শ করুন। তারপর ভালো করে হাত ধুয়ে নিন অথবা জীবাণুনাশকের ব্যবহার করুন।

জুতার তলার দিকে বাড়তি নজর দিন। জুতার তলার দিকই বেশি সংস্পর্শে আসে। তাই ভালো করে জুতোর তলার দিক পরিষ্কার করুন। বাড়িতে ঢুকেই আগে জীবাণুনাশক দিয়ে জুতা পরিষ্কার করুন। কিংবা আরও ভালোভাবে জীবাণুনাশক ওয়াইপ ব্যবহার করুন। জুতা পরিষ্কারের সময় অবশ্যই গ্লাভস ব্যবহার করুন। পরিষ্কার করা হয়ে গেলে আগে ভালোভাবে হাত পা ধুয়ে নেবেন।

আপনার বাড়ির পাপোষে জীবাণুনাশক দিন। প্রয়োজনে জীবাণু নাশক দিয়ে পাপোষ ভেজা ভেজা করে রাখুন। তার ওপর দিয়ে জুতা পেয়ে বাড়িতে আসুন।

জুতায় স্প্রে ব্যবহার করতে চাইলে জুতাকে ভালোভাবে শুকোতে দিন। ভেজা অবস্থায় জীবাণুনাশক স্প্রে দেবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়