শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ২৭ জুন, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটকল বন্ধ না করে আধুনিক মেশিন সংযোজন করে কারখানা চালু রাখুন

সমীরণ রায় : [২] জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরূল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন এক বিবৃতিতে আরও বলেন, সরকারের উচ্চ মহল রাষ্ট্রায়াত্ব খাতের বাকি ২৫টি পাটকল আদমজী জুট মিলের মতো বন্ধ করে শ্রমিকদের চাকরিচ্যুত করতে চায়। এই ধরনের সিদ্ধান্ত অন্যায্য ও অযৌক্তিক।

[৩] তারা বলেন, দীর্ঘদিনের পুরোনো যন্ত্রের পরিবর্তে উন্নত প্রযুক্তির আধুনিক মেশিন স্থাপনের প্রস্তাব দিয়ে আমলারা ৫,০০০ কোটি টাকা বরাদ্দ চায়। কিন্তু সরকার বরাদ্দ না দেয়ায় পাট শিল্পে লোকশানের ধুয়া তুলে এখন তারা এই শিল্প বন্ধ করে ধ্বংসের চুড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছে। এটি ‘মাথা ব্যাথার কারনে মাথা কেটে দেয়ার শামিল’।

[৪] তারা আরও বলেন, বিশ্ব পরিবেশ রক্ষায় যখন পাট পণ্যের স্বীকৃতি বাড়ছে, তখন দেশের পাটকল বন্ধ কার স্বার্থে? পাটকলগুলোকে উন্নত প্রযুক্তির আধুনিক মেশিন সংযোজন করে লাভজনক প্রতিষ্ঠানে রূুপান্তর করা সম্ভব। উন্নত প্রযুক্তি সংযোজনে প্রয়োজনীয় টাকা আমলাদের প্রস্তাবিত চাহিদার এক পঞ্চমাংশ বরাদ্দের জন্য সরকারের কাছে উপস্থাপন করেছিলাম। কিন্তু তারা আমাদের কথা রাখেনি।

[৫] শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়