শিরোনাম
◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাত্র ৫০ সেকেন্ডেই চীনা কোম্পানির নতুন সব ফোন বিক্রি ভারতে !

বাশার নূরু: [২] বাজারে আসার মুহূর্তের মধ্যে ভারতে বিক্রি হয়ে গেল চীনা কোম্পানি রেডমির নতুন স্মার্টফোনের সব সেট। এই ঘটনায় চীনা পণ্য বয়কটের ডাকের বিষয়টি প্রশ্নের মুখে পড়েছে।

[৩] জি নিউজ জানায়, রেডমি নোট নাইন প্রো ম্যাক্স মডেলের সেটটি বাজারে আসার প্রথম দিনেই ৫০ সেকেন্ডে 'আউট অব স্টক' হয়ে যায়।

[৪] রেডমি কোম্পানির ভারতের প্রধান মনুকুমার জৈন বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে বিষয়টি জানান।

[৫] নতুন স্মার্টফোনটি বাজারে আসার প্রথম দিনেই বড় সাফল্যের কথা জানিয়ে তিনি লেখেন, আজকের সেলে ৫০ সেকেন্ডেরও কম সময়ে স্টক শেষ হয়ে যায়। পরের সপ্তাহে এটি আরও বেশি পরিমাণে বাজারে আনতে আমরা অনেক পরিশ্রম করে যাচ্ছি। পণ্যটি বিক্রিতে এই সাফল্যে সবার ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদও জানান মনুকুমার। তবে এই দিন কত সংখ্যক রেডমি নোট নাইন প্রো ম্যাক্স সেট বিক্রি হয়েছে সে ব্যাপারে কিছু বলেননি তিনি।

[৬] এদিক সীমান্ত বিরোধ নিয়ে চীনা পণ্যের বয়কটের যে ডাক উঠেছিল সেটি কি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ ছিল-এমন প্রশ্ন উঠেছে অল্প সময়ে, রেডমির এই ফোনের সব সেট ভারতীয়রা কিনে নেয়ায়। তবে বিভিন্ন চীনা কোম্পানির স্মার্টফোনের যথেষ্ট চাহিদা রয়েছে ভারতের বাজারে। যেটি দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনার মধ্যে ভাটা পড়েনি। গত সপ্তাহ থেকে বেশ ভাল বিক্রি হচ্ছে ওয়ানপ্লাস ও শাওমির নতুন মডেলের ফোনগুলো। অনলাইনেই বিক্রি হয়ে যাচ্ছে অধিকাংশ সেট। সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ