শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুন্দর ঢাকার জন্য বাইসাইকেল ব্যবহার করুন : মেয়র আতিক

সুজিৎ নন্দী : [২] ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আজকের এই প্রয়াসটি পরীক্ষামূলকভাবে চালু হলো। তারপর পর্যায়ক্রমে উত্তরায় এবং ডিএনসিসিতে সম্প্রসারণ করার ইচ্ছা আছে। এর ফলে অনেকের কর্মসংস্থান হবে।

[৩] মেয়র বলেন, আমরা সমন্বিতভাবে পথচারী ও বাইসাইকেল লেনের জন্য কাজ করছি। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য বাইসাইকেল ব্যবহার করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান তিনি।

[৪] বুধবার গুলশানে বাইসাইকেল রাইড শেয়ারিং ‘জো-বাইক’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, আসুন, পরিবেশ বাঁচানোর জন্য, কার্বন নিঃসরণ কমানোর জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ঢাকা উপহার দেওয়ার জন্য সাইকেল ব্যবহার করি।

[৫] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাইসাইকেল চালানো আমরা সবাই পছন্দ করি, কিন্তু সুযোগ পাই না। গ্রামে সাইকেল চালানোর সুযোগ থাকলেও শহরে এ সুযোগ নেই। এ সমস্যা সমাধানের জন্য ডিএনসিসি মেয়র কাজ করছেন।

[৬] বেসরকারি উদ্যোক্তা ‘জো-বাইক’ বাণিজ্যিক ভিত্তিতে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় এ বাইসাইকেল রাইড শেয়ারিং পরিচালনা করবে। ৪টি এলাকার ২২টি পয়েন্টে শতাধিক বাইসাইকেল ইতোমধ্যে রাখা হয়েছে। যে কেউ অ্যাপ ব্যবহার করে প্রতি মিনিট এক টাকা হারে বাইসাইকেলগুলো ব্যবহার করতে পারবে বলে জানায় উদ্যোক্তা প্রতিষ্ঠানটি। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়