শিরোনাম
◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অর্থপাচার মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে অভিযোগ গঠন ৭ জুলাই

ইমরুল শাহেদ : [২] এ্যাকাউন্টিবিলিটি কোর্টে শুধু আসিফ আলী জারদারিই নয়, এই অভিযোগ গঠন করা হবে তার কয়েকজন সঙ্গীর বিরুদ্ধেও। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

[৩] এ্যাকাউন্টিবিলিটি আদালতের বিচারপতি মোহাম্মদ আজম খান মঙ্গবার বলেছেন, কারাগারে থাকা অভিযুক্তরা ভিডিও লিংকের মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। অন্যদেরকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের শুনানিতে সশরীরে আদালতে হাজির থাকতে হবে।

[৪] অর্থপাচার ও পার্ক লেইন মামলায় গত বছর পাকিস্তান পিপলস পার্টির প্রেসিডেন্ট জারদারিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

[৫] তবে সাবেক এই প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাখান করে বলেন, সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

[৬] এই দুটি মামলার অভিযুক্তরা দুটি কারাগারে রয়েছেন। কেউ আছেন করাচি জেলা কারাগারে, কেউ আছেন রাওয়ালপিন্ডির আদিয়ালায়। কারাগারে থাকা অভিযুক্তদের মধ্যে রয়েছেন খাজা আনোয়ার মজিদ, হোসেইন লাওয়াই, তাহা রাজা এবং মোহাম্মদ উমর।

[৭] কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসব মামলার এফআইআর দায়ের করে ২০১৮ সালের ৬ জুলাই। অভিযোগ করা হয়, ভূয়া ও জাল এ্যাকাউন্টের মাধ্যমে তারা বিশাল অংকের অর্থ বিদেশে পাচার করে দিয়েছেন।

[৮] হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পার্ক লেইন মামলায় জারদারি ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে ২৬ জুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়