শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ২৩ জুন, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভ্যাকসিন ক্লিনিকাল টেস্ট শুরুর ঘোষণা ব্রিটিশ কোম্পানি জিএসকে’র

আসিফুজ্জামান পৃথিল : [২] সারা বিশ্বের বিজ্ঞানীরাই এখন কোভিড-১৯ এর ভ্যাকসিনের পেছনে ছুটছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া সর্বমেষ তথ্যানুযায়ী ১৩টি ভ্যাকসিন মানবশরীরে গবেষণা করা হচ্ছে। ১২০টি এখনও গবেষণার প্রাথমিক পর্যায়ে আছে।

[৩] এই দৌঁড়ে এবার যোগ দিলো জিএসকে ও ক্লোভার। বিশ্বের অন্যতম বৃহৎ ব্রিটিশ ওষুধ নির্মাতা জিএসকে জানিয়েছে, এ বছরের শেষ নাগাদ তারা সুসংবাদ দিতে পারবে।

[৪] চীন ইতোমধ্যেই তাদের ৬ষ্ঠ টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছে। আর কোনও দেশ এতোগুলি টিকা নিয়ে কাজ করছে না। তাই বিশ্লেষকদের আশা, সবার আগে সুসংবাদ দিতে পারবে এশিয়ার দেশটি।

[৫] বিজ্ঞানীরা বলছেন, চীন পৃথিবীর একমাত্র দেশ, যাদের করোনাভাইরাসের অরিজিন সম্পর্কে পরিস্কার ধারণা আছে। কারণ ভাইরাসটির উৎপত্তি সে দেশেই। এ কারণে চীনই সবচেয়ে এগিয়ে গবেষণায়। তবে জার্মান টিকা নির্মাতা কিওরব্যাক জানিয়েছে, সেপ্টেম্বর অথবা অক্টোবরে তারা আনিুষ্ঠানিকভাবে সুসংবাদ দিতে পারবে।

[৬] বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামিনাথন জানিয়েছেন, এ বছরই কয়েক কোটি ভ্যাকসিনের ডোজ তৈরি করা সম্ভব। আর ২০২১ সালের শেষ নাগাদ ২০০ কোটি ডোজ তৈরি সম্ভব। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়