শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নেপালি রেডিওতে ভারত-বিরোধী গানে ভূখন্ডের দাবি

ইমরুল শাহেদ : [২] ভারত সীমান্তের কাছাকাছি থাকা এফএম রেডিও চ্যানেলগুলো থেকে ভারত-বিরোধী সঙ্গীত প্রচার করা হচ্ছে। নর্থইস্ট নাউ বার্তা সংস্থাকে নেপাল সীমান্তের কাছাকাছি থাকা ভারতীয় বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন। নর্থইস্ট নাউ, আজকাল

[৩] তারা বলেছেন, গানের কথায় স্থান পাচ্ছে কাঠমুন্ডুর দাবি অনুসারে কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা নেপালকে ফেরত দেওয়ার বিষয়টি। একটি গানের কথায় বলা হয়েছে, ‘কালাপানি, লিপুলেখা, লিম্পিয়াধুরা আমাদের। ওঠো, জাগো বীর নেপালি।’

[৪] কোনো কোনো বাসিন্দা বলেছেন, এই এফএম চ্যানেলগুলোতে গানের ফাঁকে ফাঁকে ভারত-বিরোধী বক্তৃতাও প্রচার করা হচ্ছে।

[৫] সম্প্রতি উল্লিখিত স্থানগুলোকে নেপাল ভূখন্ডের অংশ দেখিয়ে নেপাল পার্লামেন্ট একটি মানচিত্র অনুমোদন করেছে, যা ভারত তাৎক্ষণিকভাবেই নাকচ করে দিয়েছে।

[৬] নয়া নেপাল এবং কালাপানি রেডিও ভারত-বিরোধী এই প্রচারণার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়া মল্লিকার্জুন রেডিও ও অন্নপূর্ণা অনলাইন ওয়েবসাইট কালাপানিকে নেপালের অংশ উল্লেখ বিভিন্ন সংবাদ প্রচার করছে।

[৭] এসব এফএম স্টেশনগুলো নেপালের ধারচুলা জেলা সদর দপ্তরের কাছের সাব্রিঘরে অবস্থিত। তবে এসব রেডিওর ফ্রিকোয়েন্সি মাত্র তিন কিলোমিটার। শুনতে পারেন ধার্চুলা, বালুয়াকোটা, জৌলজিবি ও কালিকা এলাকার শ্রোতারা। বেশি শোনা যায়, পিথোরাগড়ের ধারচুলা, ঝুলাঘাটে।

  • সর্বশেষ