শিরোনাম
◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের ◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোভিড-১৯সংক্রমনে আক্রান্তদের সহায়তায় কন্ট্রোল রুম খুলবে জাতীয় পার্টি

শাহীন খন্দকার :[২] জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, কোভিড-১৯ আক্রান্ত মানুষদের সহায়তায় একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে। তিনি বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ প্রতিরোধ সহায়ক কমিটি রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের এই কন্ট্রোল রুম থেকে কোভিড-১৯ ভাইরাসেআক্রান্তদের চিকিৎসক, ঔষধ ও হাসপাতালে ভর্তিতে সহায়তা করবে। সেই সাথে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলে এই কমিটি মৃত ব্যক্তির দাফনেও সহায়তা করবে। জাপা চেয়ারম্যান বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে এই কমিটি বিস্তৃত করা হবে।

[৩] যতদিন করোনা মহামারি থাকবে, ততোদিন জাতীয় পার্টির করোনা মহামারি প্রতিরোধ সহায়তা কমিটি মানুষকে সহায়তায় কাজ করবে। (২২ জুন) আজ সোমবার দুপুরে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে জীবানু নাশক স্প্রে গেট ও বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।

[৪] তিনি বলেন, ঢাকা সহ সারাদেশে এলাকা ভিত্তিক টিম গঠন করা হবে। যারা করোনা আক্রান্ত এবং যাদের করোনা উপসর্গ আছে তাদের সর্বাত্মক সহায়তা করবে। এই টিম করোনা আক্রান্তদের টেষ্ট করতে সহায়তা করবে, চিকিৎসা সহায়তায় গাইড লাইন দেবে, কারো রিপোর্ট করোনা পজেটিভ এলে তাকে বাসা ও হাসপাতালে চিকিৎসায় সহায়তা করবে। এছাড়া আমরা সচেতনতা সৃষ্টি এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যেমন মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করবো। জাতীয় পার্টি সব সময় জনগণের সেবা করতে চায় এবং সবসময় জনগনের পাশে থাকে। করোনাকালে জাতীয় পার্টি অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

[৫] জাতীয় পার্টির কোভিড-১৯ মহামারি প্রতিরোধ সহায়তা কমিটির আহবায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন এর সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফকরুল আহসান শাহজাদা, সম্পাদক মন্ডলীর সদস্য এনাম জয়নাল আবেদীন, সুলতান মাহমুদ, হুমায়ন খান, বীরমুক্তিযোদ্ধা মোঃ ইসহাক ভুইয়া প্রমুখ।

  • সর্বশেষ