শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ২২ জুন, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩৩ হাসপাতালে মশার ওষুধ ছিটিয়েছে ডিএনসিসি

সুজিৎ নন্দী : [২] ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে দ্বিতীয় দিনের মতো মশার ওষুধ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, রোগীর আত্মীয়-স্বজন, ডাক্তার, নার্স ও চিকিৎসা সেবায় নিয়োজিত অন্যান্যরা যাতে ডেঙ্গু রোগে আক্রান্ত না হয় সেজন্য সপ্তাহব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির দ্বিতীয় দিন রোববার ৩৩টি হাসপাতালে এসব ওষুধ দেয়া হয়েছে।

[৩] হাসপাতাল এলাকায় চলমান মশক নিধন কার্যক্রম নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন বলেন, হাসপাতালে সাধারণত রোগীর চাপ বেশি থাকলে বা রোগীর স্বজনরা রাতে হাসপাতালে অবস্থান করলে বেশিরভাগ সময়ে পর্যাপ্ত মশারি থাকে না বা মশারি টানানোর ব্যবস্থা থাকে না।

[৪] তিনি আরো বলেন, কোনও একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হলে দ্রুতই সেখানে সেবাদানকারী ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য রোগীসহ আরও অনেকের সংক্রমিত হওয়ার আশংকা থাকে। তাই হাসপাতাল এলাকায় এডিস মশার বিস্তার রোধে আগামী এক সপ্তাহ হাসপাতাল এবং এর আশেপাশের এলাকাগুলোতে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। একইসঙ্গে আমি রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষকে মশার বিস্তার ও মশারি ব্যবহার করার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়