শিরোনাম
◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি ◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাদপড়া স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের রাজস্বখাতে দ্রুত নিয়োগের আহ্বান জানিয়েছে বিএমটিপি

ওমর ফারুক : [২] বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) এর সাধারণ সম্পাদক মো: আশিকুর রহমান বলেন, করোনা মহামারিতে যে পরিস্থিতি ছিলো তাতে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজটি ঠিক মতো হচ্ছিলো না, অপ্রতুল মেডিকেল টেকনোলজিস্টের কারণে। সেসময় যারা স্বেচ্ছাসেবক হিসেবে জীবন বাজী রেখে রোগীর নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ করছে তারাই প্রকৃত করোনাযোদ্ধা। তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এগিয়ে না আসলে আজ স্বাস্থ্যখাতের ও দেশের অনেক ক্ষতি হতো।

[৩] তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে আসতে শুরু করেন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের নেতা কর্মীসহ সারা দেশের স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টগণ। প্রধানমন্ত্রী নিজেই দেশের এ সংকটময় সময়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

[৪] রাষ্ট্রপতির নির্দেশে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও এনজিও প্রতিষ্ঠান থেকে ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে ১৫৭ জন মেডিকেল টেকনোলজিস্টকে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়।

[৫] প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যখাতে ডাক্তার-নার্সদের ন্যায় ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

[৬] ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বানচালের জন্য কিছু মেডিকেল টেকনোলজিস্ট নামধারী জামাত-ছাত্রদল, ছাত্র-শিবির চক্র প্রতিনিয়ত স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট করে চলেছে। বিএনপি পন্থী সংগঠন এম. ট্যাব. এই আন্দোলনে সরাসরি মদদ দিচ্ছে। মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ বন্ধ করা নিয়ে চলছে বিপিএসএমটিএ'র ষড়যন্ত্র।

[৭] ২০১৩ সালের প্রকাশিত মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ মামলা দিয়ে স্থগিত করে রেখেছে জামাত-শিবির পন্থী সংগঠন বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিপিএসএমটিএ)। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ