শিরোনাম
◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি!

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ২০ জুন, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেভিয়ায় হোঁচট বার্সেলোনার, হলো না মেসির ৭০০ গোল

স্পোর্টস ডেস্ক : [২] ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭০০তম গোল থেকে মাত্র একটি গোল দূরে। সেভিয়ার মাঠেই তা পূর্ণ হবে বলে জোর ধারণা ছিল। কিন্তু আশানুরূপ জ্বলতে পারলেন না লিওনেল মেসি। গোল পেল না বার্সেলোনাও। করোনাভাইরাস পরবর্তী দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল কাতালান ক্লাবটি।

[৩] লা লিগায় শুক্রবার রাতে প্রতিপক্ষের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরে বার্সেলোনা। ম্যাচটিতে বরং যোগ করা সময়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। সুবিধাজনক জায়গায় বল পেয়েছিলেন সেভিয়ার ডিফেন্ডার সের্জিও রগুইলন। কিন্তু তার দুর্বল শট অল্প চেষ্টাতেই রুখে দেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগান।

[৪] হাঁটুর চোট কাটিয়ে মাঠে ফেরার পর প্রথমবারের মতো বার্সেলোনার শুরুর একাদশের হয়ে খেলেছেন। সঙ্গে মেসির পাশাপাশি ছিলেন ডেনিশ ফরোয়ার্ড মার্টিন ব্র্যাথওয়েট। বেঞ্চে রাখা হয় অতোঁয়ান গ্রিজমানকে। - দেশরূপান্তর

[৫] ম্যাচের প্রথমার্ধ জুড়েই ছিল বার্সেলোনার আধিপত্য। এই সময়ে দুবার ফ্রি-কিক নিয়েও জালের দেখা পাননি চলতি লা লিগায় সবচেয়ে বেশি গোলদাতা মেসি। অল্পের জন্য লক্ষ্য মিস হয় সেভিয়া থেকে আসা বার্সেলোনার মিডফিল্ডার ইভান রাকিতিচের।

[৬] প্রথমার্ধের খেলা শেষ হওয়ার খানিক আগে উদ্বেগ বাড়ে অতিথি শিবিরে। সুয়ারেসকে অহেতুক ফাউল করায় সেভিয়ার দিয়েগো কার্লোসকে ধাক্কা দিয়ে ফেলে দেন মেসি। এই ঘটনায় অবশ্য কোনো শাস্তি পাননি মেসি।

[৭] বিরতির পর ছন্দে ফেরে স্বাগতিক সেভিয়া। লুকাস ওকাম্পোস ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড মুনির এল হাদ্দাদি গোলের একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেননি।

[৮] বিরতির পর অসাধারণ একটি সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। তার জোরালো শটটি লাগে গোল বারে। এই ড্রয়ে লিগের গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৩০ ম্যাচে ৬৫। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। আর ৩০ ম্যাচ খেলে তৃতীয়স্থানে আছে সেভিয়া। গোল ডটকম

  • সর্বশেষ