শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফকিরহাটে মৎস্য ঘের জোর দখলের চেষ্টায় দৃর্বৃত্তদের হামলা, আহত-২

মো. সাগর, ফকিরহাট প্রতিনিধি : [২] বাগেরহাটের ফকিরহাটে ভোগ দখলীয় মৎস্য ঘের জবর দখলের চেষ্টা করে এক দল দূর্বৃত্ত।

[৩] রোববার (১৪ জুন) সকালে উপজেলার লখপুর ইউনিয়নের (উত্তরপাড়া) শিয়ালডাঙ্গা এলাকায় আতিয়ার রহমানের ভোগ দখলীয় মৎস্য ঘেরে তার ভাতিজা জাকারিয়া শেখ (১৮) ও শামীম (৪২) একত্রে ঘেরে মাছের পোনা ছাড়তে যায়। এসময় একদল দূর্বৃত্তরা আতিয়ার শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ঘের থেকে চলে যাবার হুমকি দেয়। আতিয়ার রহমান প্রতিবাদ করলে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর জখম হয় আতিয়ার রহমান, জাকারিয়া শেখ এবং শামীম। গুরুতর আহতদের ভিতর আতিয়ার রহমান ও জাকারিয়া শেখকে পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত দেয় এবং শামীমকে লোহার রড দিয়ে মাথায় বাড়ি দিলে মাথা ফেটে যায়। পরে এলোপাতাড়ি পিটিয়ে জীবন নাশের হুমকি দেয়। আহতদের চিৎকারে এলাকাবাসী টের পেলে সটকে পড়ে দূর্বৃত্তরা। আহতরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

[৪] এব্যাপারে ফকিরহাট মডেল থানায় ৭জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন- উপজেলার লখপুর ইউনিয়নের মৃতঃ ঈসমাইল এর ছেলে মোহাম্মাদ শেখ (৬২), একই এলাকার বিল্লাল (৪৩), কামাল শেখ (৪০), আবু মুছা শেখ (৩৬), ঈছা শেখ (৩৬), রফিক শেখ (৪৫), মাছুম শেখ (৩০)।

[৫] এব্যাপারে ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম তিনি বলেন, বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আইতায় আনা হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়