শিরোনাম
◈ ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করুন: প্রধানমন্ত্রী ◈ মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে: জোহরান মামদানি ◈ জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী ◈ যে ৪ দেশ সেমিফাইনাল খেলবে, জানাল সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী ◈ আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, আগামী সপ্তাহে ঘোষণার সম্ভাবনা ◈ নদী বাঁচাতে না পারলে খাদ্য নিরাপত্তা রক্ষা সম্ভব নয়, সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী ◈ ৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি ◈ এমপি হিসেবে শপথ নিতে পারবেন বিএনপির সরোয়ার আলমগীর, প্রার্থিতা বৈধ ◈ ওভারটাইমে এসে ঘুম, হাজিরা দিয়ে চলে যান কর্মীরা, অনিয়মে তোলপাড় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে! ◈ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর আবারও তেলের বাজারে অস্বস্তি!

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেক্সামিথাসন করোনার ওষুধ নয় এটি কোম্পানির প্ররোচনা

বিশ্বজিৎ দত্ত : [২] ডাক্তার জাকির তালুকদার বলেছেন, মিডিয়া করোনা চিকিৎসার নামে একটা একটা করে ওষুধের নাম জানাচ্ছে, আর পাবলিক হন্যে হয়ে সেগুলো কিনতে ছুটছে। আজ বলেছে ডেক্সামিথাসনের নাম। নিশ্চয়তা দিয়ে বলছি, এটি করোনার ওষুধ নয়।

[৩] অনেক মুমূর্ষু এবং জটিল রোগীর চিকিৎসায় এই ওষুধ আমরা ব্যবহার করি। করোনাজনিত শ্বাসকষ্ট শুধু নয়, যে কোনো ধরনের মারাত্মক শ্বাসকষ্টে এর ব্যবহার আছে। কখন কোন রোগীকে এটি দেয়া হবে সে সিদ্ধান্ত ডাক্তারের। ডেক্সামিথাসন জীবন রক্ষাকারী ওষুধ । ভুল হলে জীবন শংসয় ঘটবে।

[৪] তিনি বলেন, করোনার সময় ওষুধ কোম্পানিগুলো টাকা লুটতে শুরু করেছে।রেমডিসিভির কতখানি কার্যকর তা প্রমাণিত হয়নি। কিন্তু ওষুধ কোম্পানির প্ররোচনায় বড় বড় বেসরকারি হাসপাতালের ডাক্তাররা লিখে যাচ্ছেন রেমডিসিভির। ২০টা ট্যাবলেটের দাম ৮০০০ টাকা। প্রতিদিন ৬টা করে ট্যাবলেট রোগীকে খাওয়াচ্ছেন ১০ থেকে ১৪ দিন পর্যন্ত।

[৫] ফোনে চিকিৎসা করেছি ২০ জন করোনা রোগীর। সবাই সুস্থ হয়েছেন বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিয়ে। প্যারাসিটামল আর একটি এন্টিবায়োটিক দিয়েই চিকিৎসা সম্পন্ন হয়েছে। সৌভাগ্য যে একজন রোগীরও বেশি শ্বাসকষ্ট ছিল না। দুইজন একটু শ্বাসকষ্টের কথা বলছিলেন। মনটেলুকাস্ট দিয়ে কাজ হয়েছে।

[৬] তিনি বলেন, করোনার কোনো সুনির্দিষ্ট ও কার্যকর ওষুধ আবিষ্কৃত হয়নি। আমরা কেবলমাত্র সিম্পটোমাটিক ওষুধ দিই। এসব ওষুধ রোগীর কষ্ট ও উপসর্গ কমায়। কয়েকদিনের মধ্যে করোনা ভাইরাসের এন্টিবডি তৈরি শুরু হয়ে যায় রোগীর শরীরে। সেই এন্টিবডি রোগীকে সুস্থতা দান করে ভাইরাসগুলোক হত্যা করার মাধ্যমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়